Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
ক্রীড়া প্রতিবেদক
১১:৪৫, ২৬ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:৪৬, ২৬ অক্টোবর ২০২৪
ক্রীড়া প্রতিবেদক
১১:৪৫, ২৬ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:৪৬, ২৬ অক্টোবর ২০২৪
আরও খবর
শঙ্কা কাটিয়ে হামজা এখন ভিয়েতনামে
ফুটবলে এমন ব্যস্ততা আগে দেখেনি বাংলাদেশ
চমক রেখে এশিয়ান কাপের স্কোয়াড ঘোষণা বাফুফের
কবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা, যা বলল বাফুফে
কিরণকে একহাত নিলেন বাটলার

কে হচ্ছেন বাফুফের নতুন সভাপতি? 

ক্রীড়া প্রতিবেদক
১১:৪৫, ২৬ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:৪৬, ২৬ অক্টোবর ২০২৪
ক্রীড়া প্রতিবেদক
১১:৪৫, ২৬ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:৪৬, ২৬ অক্টোবর ২০২৪
ছবি : বাফুফে

টানা ১৬ বছর শাসনের পর শেষ হয়েছে কাজী সালাউদ্দিনের অধ্যায়। এবার নতুন সভাপতি পেতে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার (২৬ অক্টোবর) নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সভাপতি পেতে যাচ্ছে দেশের ফুটবল। আগামী চার বছরের জন্য কার হাতে উঠছে বাফুফের দায়িত্ব সেটা নির্ধারণ করবেন বাফুফের ১৩৩ জন কাউন্সিলর। 

আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে কংগ্রেস। এই কংগ্রেস শেষে নির্বাচন শুরু দুপুর ২টায়। দুপুর থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সদস্য—এই চার পদে মোট ২১ জন নির্বাচিত হবেন। তবে এর মধ্যে একজনের নিশ্চিত হয়ে গেছে। সেটি হলো সিনিয়র সহ-সভাপতি পদ। গত ২০ অক্টোবর এই পদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তরফদার রুহুল আমিন। তৃতীয় কোনো প্রার্থী না থাকায় সরাসরি সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন অপর প্রার্থী ইমরুল হাসান। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়ে গেছেন, সেহেতু কাল নির্বাচনে বাফুফের ১৩৩ জন কাউন্সিলর ভোট দেবেন সভাপতি, সহ-সভাপতি ও সদস্য—পদের জন্য লড়াই করা প্রার্থীদের। 

এবারের নির্বাচনে নেই সাবেক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আগেই জানিয়েছেন, তিনি আর এই পদে নির্বাচন করবেন না। তাই এবার সভাপতি পদে লড়াই করছেন দুজন। দুইবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াইটা দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের। এই দুজনের মধ্যেই একজন হবেন নতুন বাফুফে সভাপতি। 

এ ছাড়া, চারটি সহ-সভাপতি পদের জন্য ছয়জন এবং ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করবেন। এবারের নির্বাচনেও বাফুফের বিদায়ী নির্বাহী কমিটিতে থাকা আটজন লড়াই করছেন। বাকি ২৯ জনের মধ্যে বেশির ভাগ এবারই প্রথম নির্বাচন করছেন। 

এবার ভোটদাতা কাউন্সিলর তালিকায় জেলা ফুটবল সংস্থা থেকে এসেছেন ৫৮ জন, প্রিমিয়ার লিগের ১০ ক্লাবের ১০ জন, ৮টি বিভাগীয় ফুটবল সংস্থা থেকে ৮ জন, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ৫ ক্লাবের ৫ জন, প্রথম বিভাগের ১৮ ক্লাবের ১৮ জন, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ৮টি করে ক্লাবের ১৬ জন। তাছাড়া সেই সঙ্গে আছে এবারই প্রথম যুক্ত হওয়া নারী লিগের শীর্ষ ৪ ক্লাবের ৪ জন। আছেন ৬ বিশ্ববিদ্যালয়ের ৬ জন ও ৫ শিক্ষা বোর্ড থেকে ৫ জন প্রতিনিধি। এ ছাড়া রেফারি, কোচেস অ্যাসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থা কাউন্সিলর আছেন একজন করে।

নির্বাচন উপলক্ষে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মেজবাহউদ্দিনকে। এর আগের চার নির্বাচনেও তিনি একই দায়িত্বে ছিলেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুর রহমান।

বাফুফে বাফুফে নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: বাফুফে

২২ মার্চ ২০২৬
ফুটবলে এমন ব্যস্ততা আগে দেখেনি বাংলাদেশ
১০ ডিসেম্বর ২০২৫
ফুটবলের উন্নয়নে জুটি বেঁধেছে বাফুফে-বিএসআরএম
০৪ ডিসেম্বর ২০২৫
বাফুফেকে কত টাকা এনে দিলেন হামজারা?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শঙ্কা কাটিয়ে হামজা এখন ভিয়েতনামে
  2. রোনান সুলিভানের ঝলকে সাফে দুরন্ত শুরু বাংলাদেশের
  3. ব্রাজিল ও আর্জেন্টিনা শিবিরে হঠাৎ দুঃসংবাদ
  4. সাফ মিশনে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান
  5. চেলসিতে জায়মা রহমানের সুযোগ, নিজ অবস্থান স্পষ্ট করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  6. বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x