Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১১:৪০, ২০ জুন ২০২৫
আপডেট: ১২:৪০, ২০ জুন ২০২৫
স্পোর্টস ডেস্ক
১১:৪০, ২০ জুন ২০২৫
আপডেট: ১২:৪০, ২০ জুন ২০২৫
আরও খবর
শেষ মুহূর্তের নেভেস ম্যাজিক, লিওঁর মাঠে রোমাঞ্চকর জয় পিএসজির
পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন, লাল কার্ড দেখেও জয়ের নায়ক দিয়াজ
হাকিমির জোড়া গোলে শীর্ষে ফিরল পিএসজি
লেভারকুসেনের বিপক্ষে পিএসজির গোল উৎসব
শেষ মুহূর্তের গোলে বার্সাকে হারাল পিএসজি

পিএসজিকে মাটিতে নামিয়ে আনল ব্রাজিলের ক্লাব

স্পোর্টস ডেস্ক
১১:৪০, ২০ জুন ২০২৫
আপডেট: ১২:৪০, ২০ জুন ২০২৫
স্পোর্টস ডেস্ক
১১:৪০, ২০ জুন ২০২৫
আপডেট: ১২:৪০, ২০ জুন ২০২৫
পিএসজির বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন উদযান করছেন ইগোর জেসুস। ছবি: এএফপি

পুরো ম্যাচে বল দখলের লড়াই, গোলের জন্য শট; সবকিছুতেই এগিয়ে ছিল পিএসজি। শক্তির বিচারেও এগিয়ে ছিল তারাই। তবে ইতিহাস লিখতে হলে তো সব বাধাকে মাড়িয়ে যেতে হয়। ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো করল সেটাই। সদ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে নাম লিখলো ইতিহাসে।

আজ শুক্রবার (২০ জুন) সকালে ফিফা ক্লাব বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। ম্যাচের একমাত্র গোলটি করেন ইগর জেসুস।

এ জয়ে নিশ্চিত হয়ে গেলো বোটাফোগোর পরের রাউন্ডে খেলা। ২ ম্যাচে সবগুলো জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। দুই ম্যাচে এক জয় আর এক হারে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে পিএসজি। দুই ম্যাচ খেলে এখনো কোনো জয় পায়নি আতলেতিকো মাদ্রিদ আর সেটেলার সাউন্ডার্স। যথাক্রমে ৩ ও ৪ নম্বরে আছে তারা।

পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৮টি শট নেয় পিএসজি। এর মধ্যে লক্ষ্যে রাখতে পারে মোটে ২টি। বিপরীতে ২৫ শতাংশ বল দখলে রেখে ৪টি শট নিয়ে সবগুলোই লক্ষ্যে রাখে বোটাফোগো।

ম্যাচের শুরুর চিত্র অবশ্য ভিন্ন ছিল। দ্বিতীয় মিনিটেই বোটাফোগোর জালে শট নেয় খভিচা কভারাতসখেলিয়া। তার শট আটকে দেন বোটাফোগোর গোলরক্ষক। তিন মিনিট পরে একই জায়গা থেকেই আরেকটি শট নেন তিনি। এবার সেটা চলে যায় বাইরে দিয়ে।

এরপরই খেলার গতি কিছুটা কমে যায়। সেই ধারার বিপরীতে গিয়ে ৩৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইগোর জেসুস। জেফারসন স্যাভারিনিও মাঝমাঠ থেকে থ্রো বাড়ায় জেসুসের উদ্দেশ্যে। পাশে থাকা দুই মার্কারের মাঝ দিয়ে শট নেন তিনি। পিএসজি ডিফেন্ডারের পায়ে লেগে বল গিয়ে জড়ায় জালে। দোন্নারুম্মার দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

গোল হজম করে তেতে ওঠে পিএসজি। আক্রমণ চালায় বোটাফোগের গোলে। ৪০তম মিনিটে কর্ণার থেকে ভালো একটি সুযোগ পেয়েছিল লুইস এনরিকের শিষ্যরা। কিন্তু সেটাকে বিপদমুক্ত করেন গোলরক্ষক জন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরানোর কাছে গিয়েছিল পিএসজি। কিন্তু বোটাফোগোর গোলরক্ষকের দৃঢ়তায় সেটা আর সম্ভব হয়নি। বক্সের বাইরে ডানপাশ থেকে ভিতিনহার নেওয়া সেটপিসে গায়ে ছুঁয়েছিলেন গঞ্জালো রামোস। কিন্তু সেটাকে কোনো আটকে দেয় জন।

৫২ মিনিটে স্যাভারিনিও হেড আটকে দেন দোন্নারুম্মা। ৭৮ মিনিটে পিএসজি ফরোয়ার্ড বারকোলা জালে বল জড়িয়েছিল একবার। কিন্তু অফসাইডের কারণে কাটা পড়ে সেটি। বাকি সময়ে চেষ্টা করেও আর কোনো গোল বের করতে পারেনি পিএসজি।

পিএসজি ফিফা ক্লাব বিশ্বকাপ
২৪ সেপ্টেম্বর ২০২৩
মেসির অভিযোগের জবাব দিলেন পিএসজি সভাপতি
২৭ আগস্ট ২০২৩
‘অভদ্র’ মেসি-নেইমারের বিদায়ে স্বস্তিতে পিএসজি সমর্থকরা!
০৬ জুলাই ২০২৩
পিএসজির নতুন কোচ লুইস এনরিকে
৩০ জুন ২০২৩
বর্ণবাদী আচরণের অভিযোগে আটক পিএসজি কোচ
০৬ জুন ২০২৩
চাকরি হারালেন পিএসজি কোচ গালতিয়ের
২৮ মে ২০২৩
মেসির রেকর্ড গড়ার ম্যাচে লিগ শিরোপা জিতল পিএসজি
০৮ মে ২০২৩
মেসি-নেইমারবিহীন ম্যাচে এমবাপ্পে জেতালেন পিএসজিকে
০৫ মে ২০২৩
ভক্তদের বিক্ষোভে মেসিদের বাড়িতে নিরাপত্তা বাড়াল পিএসজি
০৩ মে ২০২৩
তাহলে কি শেষ মেসির পিএসজি অধ্যায়?
১৩ এপ্রিল ২০২৩
পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান এমবাপ্পে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক ম্যাচে আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি টাকা
  2. ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের
  3. পাকিস্তানের বয়কট নিয়ে অবশেষে মুখ খুলল বিসিসিআই
  4. ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বড় ক্ষতির মুখে আইসিসি
  5. পাকিস্তানের সিদ্ধান্তের জবাবে যা বলল আইসিসি
  6. ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী করবে আইসিসি?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x