Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২৩:১০, ০৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:১৪, ০৫ সেপ্টেম্বর ২০২৫
স্পোর্টস ডেস্ক
২৩:১০, ০৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:১৪, ০৫ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
সম্মান না পেলে ক্রিকেটে ফিরবেন না বিজয়
পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা
নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিল বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ

ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৩:১০, ০৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:১৪, ০৫ সেপ্টেম্বর ২০২৫
স্পোর্টস ডেস্ক
২৩:১০, ০৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:১৪, ০৫ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি : বিসিবি

ব্যাট হাতে ইংল্যান্ডের বোলারদের শাসন করলেন রিজান হাসান। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে উচিয়ে ধরলেন ব্যাট। এরপর বল হাতে আলো ছড়ালেন সামিউন বাশির রাতুল। তার স্পিন ঘূর্ণির সামনে টিকতে পারল না ইংল্যান্ডের বাজবল। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) লফবরো স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৯২ রানের বড় পুঁজি দাঁড় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে ৩২.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে পারে ইংলিশরা। ফলে বাংলাদেশ জয় পায় ৮৭ রানের বড় ব্যবধানে। এর ফলে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।

রান তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। ৬ বলে ৪ রান করা ওপেনার ডাউকিসনকে ফেরান ফাহাদ। তিন নম্বরে নামা মরিসকে (১০ বলে ১৪) উইকেটে দাঁড়াতে দেননি আজিজুল হাকিম তামিম। এরপর তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলে ইংলিশরা। বাজবল স্টাইলে খেলতে থাকেন তারা।

তবে সেটি বেশিক্ষণ টিকতে দেন বাংলাদেশি বোলাররা। ৮৬ রান করা সেই জুটি ভাঙ্গেন স্বাধীন ইসলাম। ফেরান ৩২ বলে ৩৬ রান করা বেনিনসনকে। ওপেনিংয়ে নেমে তাণ্ডব চালানো ইসহাক মোহাম্মদকে ফেরান রিজান হোসাইন। ফেরার আগে ৫৩ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি।

এরপর আর কোমড় সোজা করে দাঁড়াতে পারেনি ইংলিশরা। নিয়মিত বিরতিতে ইংল্যান্ডের ব্যাটারদের সাজঘরে পথ দেখিয়েছে বাংলাদেশি বোলাররা। এতে ৩২.২ ওভারে ২০৫ রান তুলে থামে তাদের ইনিংস।

৪.২ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট তুলে নেন রাতুল। দুটি উইকেট নেন স্বাধীন ইসলাম। একটি করে উইকেট গেছে আজিজুল তামিম, ফাহাদ ইসলাম ও রিজানের ঝুলিতে।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশেরও। ১৮ বলে ১১ রান করেই বিদায় নেন ওপেনার রিফাত বেগ। ১৩ বলে ৯ রান করে একই পথ দেখেন অধিনায়ক আজিজুল তামিমও। একপ্রান্ত আগলে রাখা ওপেনার জাওয়াদ আবরারও বেশি সময় টিকতে পারেননি। ৩৮ বলে ৪০ রান করে বিদায় নেন তিনি।

বাংলাদেশ প্রতিরোধ গড়ে চতুর্থ উইকেট জুটিতে। রিজান হাসান আর কালাম সিদ্দিকী অ্যালিন মিলে গড়েন ১৪৮ রানের জুটি। এতেই বড় সংগ্রহের দেখা পায় বাংলাদেশ। অ্যালিন হাফসেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন ৮৪ বলে ৬৮ রান করে।

এরপর বাকিরা অবশ্য সেভাবে সঙ্গ দিতে পারেননি রিজানকে।  তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন তিনি। থেমেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। ১০১ বলে ১০০ রান করে আউট হন তিনি। ২৯২ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল

০৩ মার্চ ২০২৬
পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা
০১ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ
২৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
  2. বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ মানছে উত্তর কোরিয়া
  3. ঋতুপর্ণাকে নিয়ে সতর্ক উত্তর কোরিয়ার কোচ
  4. কিরণকে একহাত নিলেন বাটলার
  5. ভারত-ইংল্যান্ড ম্যাচও কী একপেশে হবে?
  6. বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ ব্রাজিল শিবিরে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x