Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৭:৪৫, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫২, ১৬ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৪৫, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫২, ১৬ জানুয়ারি ২০২৬
আরও খবর
ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয়যাত্রা
বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা
বিপিএল : সেরার পুরস্কার গেল যাদের হাতে
চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় শিরোপার স্বাদ পেল রাজশাহী
বিপিএল ফাইনাল: তামিমের শতকে চট্টগ্রামকে চ্যালেঞ্জ জানাল রাজশাহী

বিপিএলের মাঝপথে অধিনায়ক বদলালো রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক
১৭:৪৫, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫২, ১৬ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৪৫, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫২, ১৬ জানুয়ারি ২০২৬
রংপুর রাইডার্সের ছবি তাদের ফেসবুক পেজ থেকে নেওয়া 

ভালো দল গড়েও চলতি মৌসুমে সেই রকম সফলতা পাচ্ছে না রংপুর রাইডার্স। ৮ ম্যাচে খেলে এখনো নিশ্চিত করতে পারেনি প্লে-অফ। সর্বশেষ তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে তারা। এরপর পরিবর্তন এলো দলটির নেতৃত্বে।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার অধিনায়ক পরিবর্তনের এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিপিএলের বাকি অংশের জন্য অধিনায়কত্ব করবেন লিটন দাস।

সোহানের অধিনায়কত্ব ছাড়ার কারণ জানিয়ে মিকি আর্থার বলেন, ‘দিন দুয়েক আগে সোহান আমার কাছে এসে বলেছে, সে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চায়। আমার মনে হয়েছে, সে নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে চায়। তার মনে হয়েছে, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে পারফর্ম করার সেরা সুযোগটা সে নিজেকে দিতে চায়। এজন্য সে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

লম্বা সময় ধরে রংপুর রাইডার্সের অধিনায়কের আর্মব্যান্ড পড়ে আছেন সোহান। তার নেতৃত্বেই গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে উত্তরবঙ্গের দলটি। তবে চলতি বিপিএলে ফর্মহীনতায় ভুগছেন সোহান। ৬ ইনিংসে ৩৩ বল খেলে করেছেন মোটে ৩০ রান।

নতুন অধিনায়ক লিটন বলেন, ‘এই মুহূর্তে তো বিশ্বকাপের চিন্তা মাথায় নেই। যেহেতু একটা ফ্র‍্যাঞ্চাইজি হয়ে খেলছি। সম্পূর্ণ নিবেদন এখানে আমার ফ্র‍্যাঞ্চাইজির জন্যই থাকবে। তারা যখন নিজেদের ইচ্ছেয় এই জিনিসটা চেয়েছে, ফ্র‍্যাঞ্চাইজি যখন এই জিনিসটা আপনার কাছে চায়, আমার দায়িত্ব এটা গ্রহণ করা। আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

চলতি বিপিএলে দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটন এখন পর্যন্ত রংপুরের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। যদিও গড়টা সুখকর নয়, ৮ ম্যাচে ২০.২৫ গড় এবং ১৩৫ স্ট্রাইকরেটে ১৬২ রান করেছেন লিটন।

বিপিএল রংপুর রাইডার্স লিটন দাস নুরুল হাসান সোহান

সংশ্লিষ্ট সংবাদ: বিপিএল

২৬ জানুয়ারি ২০২৬
ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয়যাত্রা
২৪ জানুয়ারি ২০২৬
বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা
২৩ জানুয়ারি ২০২৬
বিপিএল : সেরার পুরস্কার গেল যাদের হাতে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অপরাজেয় যাত্রা শেষে দেশে ফিরেছে বাংলাদেশ
  2. ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত কার, জানালেন পাকিস্তান অধিনায়ক
  3. এক ম্যাচে আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি টাকা
  4. ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের
  5. পাকিস্তানের বয়কট নিয়ে অবশেষে মুখ খুলল বিসিসিআই
  6. ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বড় ক্ষতির মুখে আইসিসি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x