Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১২:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
বাংলাদেশ-পাকিস্তান প্রথম ম্যাচে যত রেকর্ড
নাহিদ-তামিমের নৈপুণ্যে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
নাহিদ রানার পেস আগুনে পুড়ছে পাকিস্তান
বুধবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান
কেন বাংলাদেশ সিরিজে নেই বাবর আজম?

সোল্ডআউট ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

স্পোর্টস ডেস্ক
১২:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : এসিসি

সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মাঠের লড়াইয়ে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে শ্রীলঙ্কার কলম্বোয় এখন টানটান উত্তেজনা। এরই মধ্যে ম্যাচের সব টিকিট শেষ হয়ে গেছে। সমর্থকদের এই উপচে পড়া ভিড়ের কারণে কলম্বোর হোটেল ভাড়া ও বিমানের টিকিটের দাম আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে।

আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ৩৫ হাজার দর্শকাসনের এই স্টেডিয়ামের একটি টিকিটও আর অবশিষ্ট নেই।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে কলম্বোর হোটেলগুলোর ভাড়া তিন থেকে চার গুণ বেড়ে গেছে। যেসব হোটেলের রুম আগে ১০০ থেকে ১৫০ ডলারে পাওয়া যেত, এখন সেগুলোর জন্য সমর্থকদের গুনতে হচ্ছে ৬৬০ ডলার (প্রায় ৮১ হাজার টাকা)।

একই চিত্র দেখা গেছে বিমানেও। চেন্নাই ও দিল্লি থেকে কলম্বোগামী ফ্লাইটের বুকিং কয়েক গুণ বেড়েছে। চেন্নাই থেকে কলম্বোর স্বল্প দূরত্বের ফ্লাইটের ভাড়া এখন ৭৫৬ ডলার পর্যন্ত ঠেকেছে। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেশিরভাগ সমর্থকই ১৫০০ থেকে ২০০০ ডলারের ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ নিয়ে শ্রীলঙ্কায় আসছেন।

সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও অর্থনৈতিক মন্দার কবলে পড়া শ্রীলঙ্কার জন্য এই বিশ্বকাপ একটি বড় সুযোগ। পর্যটন খাতের মাধ্যমে দেশটি ঘুরে দাঁড়াতে চায়। শ্রীলঙ্কার পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম জানান, বিশ্বকাপের প্রথম ১০ দিনে আসা ১ লাখ দর্শনার্থীর প্রায় ২০ শতাংশই এসেছেন কেবল ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে।

ম্যাচটি দেখতে শুধু ভারত বা পাকিস্তান নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা কলম্বোয় জড়ো হচ্ছেন। লাহোরের বাসিন্দা মিয়া সুলতান যেমন পাকিস্তান থেকে এসেছেন, তেমনি তাঁর বন্ধু নিউজিল্যান্ড থেকে উড়াল দিয়েছেন কলম্বোর উদ্দেশ্যে। গ্যালারির সামনের সারিতে বসে খেলা দেখতে তাঁরা একেকটি টিকিটের জন্য খরচ করেছেন ৮০০ ডলার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান ক্রিকেট দল ভারত ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপ

০৯ মার্চ ২০২৬
বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত?
০৯ মার্চ ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সেরা খেলোয়াড় যারা
০৯ মার্চ ২০২৬
বিশ্বকাপ জিতে ভারতের যত রেকর্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যে যোগ্যতায় বিসিবি সভাপতি হতে চান তামিম
  2. ফুরফুরে বাংলাদেশের চোখ এখন সিরিজ জয়ে
  3. বিপিএলে দুর্বার বোলিংয়ের পুরস্কার পেলেন তাসকিন
  4. ভালভার্দের হ্যাটট্রিকে ম্যানসিটিকে উড়িয়ে দিল রিয়াল
  5. পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
  6. যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x