Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
শিরোপা জিততে বাংলাদেশের দরকার ১৩৫ রান
ফাইনালে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মালয়েশিয়াকে উড়িয়ে তিনে তিন বাংলাদেশের
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ব্যাটারদের ব্যর্থতায় স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। ছবি : এসিসি

শিরোপার লড়াইয়ে বোলিংয়ে ভালো শুরুর পর খেই হারায় বাংলাদেশ ‘এ’ নারী দল। শেষদিকে আগ্রাসী ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছিল ভারত ‘এ’ নারী দল। ব্যাটিংয়ে একই গল্পের মঞ্চায়ন করল বাংলাদেশ। টপঅর্ডারের ফেরার পর আর দায়িত্ব নিতে পারেননি কেউ। ব্যাটারদের দ্বায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে শিরোপা হারাল ভারতের কাছে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) রাইজিং স্টারস নারী এশিয়া কাপে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে ভারত। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে অলআউট হওয়ার আগে ৮৮ রান করেছে বাংলাদেশ।

রান তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ৫ বলে ৩ রান করে বাজে শট খেলে ফিরে যান ওপেনার ইশামা তানজিম।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শামীমা সুলতানা আর শারমিন সুলতানা। দুজন মিলে গড়েন ২৫ রানের জুটি। ১৫ বলে ২০ রান শামীমা ফিরলে ভাঙে সেই জুটি।

শামীমা ফেরার পর একের পর এক ডট খেলে চাপ বাড়াচ্ছিলেন শারমিন। সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টায় তেড়েফুরে খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন জাতীয় দলের এই ক্রিকেটার। ৩০ বলে ১৮ রান করে ফেরেন তিনি।

ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ আর কোনো প্রতিরোধই গড়তে পারেনি। একের পর এক উইকেট হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। লম্বা করেছে যাওয়া-আসার মিছিল। এদিন ব্যর্থ হয়েছে জাতীয় দলের দুই ক্রিকেটার লতা মণ্ডল (৫ বলে ১) ও ফাহিমা খাতুনও (১১ বলে ১৪)।

বাংলাদেশ গুটিয়ে গেছে ১৯.১ ওভারে ১০০ রান ছোঁয়ার আগেই গুটিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন প্রেমা রাওয়াত। সমান দুটি করে উইকেট গেছে সনিয়া মেন্দিয়া ও তানুজা কানওয়ারের ঝুলিতে। একটি করে উইকেট পেয়েছেন রাধা যাদব, মিন্নু মানি ও সাইমা ঠাকুর। 

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। দুই ওপেনার উদ্বোধনী জুটিতে ৩০ রান তুলে ফেলেছিল। এরপর ঘুরে দাঁড়িয়ে দ্রুতই চার উইকেট তুলে নেয় বাংলাদেশ।

ওপেনার দিনেশ ভ্রিন্দাকে ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন ফাতেমা জাহান। ১৭ বলে ১৯ রান করা এই ব্যাটারকে বোল্ড করে ফেরান তিনি।

এরপর ষষ্ঠ ওভারে পরপর দুই বলে দুই উইটেক তুলে বাংলাদেশ। ওভারের প্রথম বলে দারুণ এক রান আউট হয়ে ফেরেন নন্দিনী কেশাপ (১৫ বলে ৮)। দ্বিতীয় বলে বলে গোল্ডেন ডাক বানিয়ে বিদায় দেন মিন্নু মানিকে।

তিন নম্বরে নামা আনুষ্কা শর্মাকেও বেশি সময় উইকেটে থাকতে দেননি ফারজানা ইয়াসমিন। ১২ বলে ৮ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি। এতে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত।

এরপর ধ্বংস্তূপের ওপর দাঁড়িয়ে প্রতিরোধ গড়েন ভারতের দুই ব্যাটার তেজাল হাজাবনিস ও রাধা যাদব। দুজন মিলে গড়েন ৬৯ রানের জুটি। এরপর আক্রমণাত্মক হতে গিয়ে ফেরেন রাধা। ৩০ বলে ৩৬ রান করা ভারতীয় অধিনায়ককে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিমা খাতুন।

এরপর বাকিরা যাওয়া-আসার ভিড়ে থাকলেও একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিং করে যান তেজাল। তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরিও। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৪ বলে ৫১ রানে। তার ব্যাটে ভর করে বাংলাদেশের সামনে ১৩৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় ভারত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন অধিনায়ক ফাহিমা। সমান একটি করে উইকেট গেছে ফারজানা ও ফাতিমার ঝুলিতে।

নারী এশিয়া কাপ ক্রিকেট ২০২৬ নারী এশিয়ান কাপ

সংশ্লিষ্ট সংবাদ: নারী এশিয়া কাপ ক্রিকেট

২২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোপা জিততে বাংলাদেশের দরকার ১৩৫ রান
২২ ফেব্রুয়ারি ২০২৬
ফাইনালে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
২০ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিডনিতে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ‘বাংলা হান্ড্রেড লিগ’
  2. বিশ্বকাপ না খেলা নিয়ে তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
  3. দ. আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড
  4. বিশ্বকাপ খেলা নিয়ে নতুন দাবি ইরানের
  5. নির্বাচন নিয়ে এনএসসির তদন্ত কমিটি গঠন, বিসিবির উদ্বেগ
  6. এবার পিএসএলে দল পেলেন শরিফুলও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x