বড় রানের দিকে ছুটছে বাংলাদেশ
ভালো শুরুর পর ফিরে গেছেন সাইফ হাসান। সেটাকে অবশ্য দুশ্চিন্তার কারণ হতে দেননি তানজিদ হাসান তামিম। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে আবারও জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তামিম।
আজ রোববার (১৫ মার্চ) সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫২ রান করেছে বাংলাদেশ।
ইতোমধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে হাঁটছেন তামিম। ৮৪ বলে ৮৬ রানে অপরাজিত আছেন তিনি। শান্ত অপরাজিত আছেন ৩১ বলে ২৬ রানে।
উদ্বোধনী জুটিতে দুরন্ত বাংলাদেশ
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হারের বড় কারণ ছিল টপঅর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতা। এ ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছেন দুই ওপেনার। একশ ছাড়ানো রানের জুটি গড়েছেন তানজিদ হাসান তামিম আর সাইফ হাসান।
তবে শুরু থেকেই কিছুটা অস্বতি দেখা যাচ্ছিল সাইফের মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে সেটি কাটিয়ে উঠার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ফিরেছেন ৫৫ বলে ৩৬ রান করে। তিনি ফিরলে ভাঙে ১০৫ রানের উদ্বোধনী জুটি।

স্পোর্টস ডেস্ক