মাঠে গড়িয়েছে বিসিএলের ১২তম আসর
প্রায় আড়াই বছর বিরতির পর ফের মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের টেস্ট ফরম্যাট। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিলেটে শুরু হয়েছে বিসিএলের ১২তম আসর। মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল—চার দলে ভাগ হয়ে খেলবেন ক্রিকেটাররা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ট্রফির মোড়ক উন্মোচন করা হয়।
প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে নর্থ জোন ও সাউথ জোন। মূল গ্রাউন্ডে ইস্ট জোনের বিপক্ষে খেলছে সেন্ট্রাল জোন। টুর্নামেন্টের চার দলে অধিনায়কত্ব করবেন মার্শাল আইয়ুব (সেন্ট্রাল জোন), জাকির হাসান (ইস্ট জোন), মোহাম্মদ মিঠুন (সাউথ জোন) ও আকবর আলি (নর্থ জোন)।
নিউজিল্যান্ড সিরিজ থাকায় লাল বলের এই লড়াইয়ে প্রথম রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটাররা থাকছেন না।
উত্তরাঞ্চল
আকবর আলী (অধিনায়ক), সাব্বির হোসেন, আজিজুল হাকিম তামিম, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন, তানবীর হায়দার, প্রীতম কুমার, এসএম মেহেরব হাসান, তাইজুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, সানজামুল ইসলাম, রবিউল হক, মুশফিক হাসান, রহিম আহমেদ, আসাদুল্লাহ হিল গালিব
দক্ষিণাঞ্চল
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), ইফতেখার হোসেন ইফতি, এনামুল হক বিজয়, ফজলে রাব্বি মাহমুদ, সালমান হোসেন ইমন, কালাম সিদ্দিকি এলিন, মইন খান, রিজান হোসেন, আল ফাহাদ, সামিউন বশির রাতুল, রুয়েল মিয়া, আব্দুল হালিম, ওয়াসি সিদ্দিকি, আশরাফুল হাসান, সফর আলী।
পূর্বাঞ্চল
মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, অমিত হাসান, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি চৌধুরি, মুশফিকুর রহিম, আসাদুল্লা আল গালিব, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), ইবাদত হোসেন চৌধুরি, তোফায়েল আহমেদ, নাঈম হাসান, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইফরান হোসেন।
মধ্যাঞ্চল
মার্শাল আইয়ুব (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মোহাম্মদ নাঈম শেখ, আশিকুর রহমান শিবলি, মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, আব্দুল মজিদ, শুভাগত হোম চৌধুরি, রকিবুল হাসান, আবু হায়দার রনি, এনামুল হক, আনিসুল ইসলাম ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, সুমন খান, ইকবাল হোসেন ইমন।

স্পোর্টস ডেস্ক