Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৪:৩৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১৪:৩৭, ০৫ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৩৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১৪:৩৭, ০৫ মে ২০২৬
আরও খবর
বিশ্বকাপের আগে হঠাৎ বিতর্কে এমবাপ্পে
দুই তারকার বিদায় জয় দিয়ে রাঙাল রিয়াল
এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে শিরোপা বার্সেলোনার
রাতে এল ক্লাসিকো, হতে পারে শিরোপার মীমাংসা
রিয়ালের সর্বনাশে বার্সেলোনার পৌষ মাস

রিয়াল মাদ্রিদে ‘বিদ্রোহী’ এমবাপ্পে, ড্রেসিংরুমে অস্বস্তি

স্পোর্টস ডেস্ক
১৪:৩৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১৪:৩৭, ০৫ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৩৫, ০৫ মে ২০২৬
আপডেট: ১৪:৩৭, ০৫ মে ২০২৬
রিয়াল মাদ্রিদের অনুশীলনে কিলিয়ান এমবাপ্পে। ছবি : এএফপি

সময়টা একদমই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। টানা দুই মৌসুম শিরোপাহীন কাটাতে যাচ্ছে লস ব্লাঙ্কোরা। তারকায় ঠাসা দলে সমস্যার সমাধানে নিয়ে এসেছিল ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে। কিন্তু এখন যেন তিনিই আরেকটি নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছেন।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাত দিয়ে ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, এমবাপ্পের ‘আত্মকেন্দ্রিক আচরণ’ ক্লাব সতীর্থদের বিরক্ত করে তুলেছে। স্বদেশীয় তিন ফুটবলার বাদে অন্যকারো সঙ্গেই সেভাবে আন্তরিক নন এমবাপ্পে।

লেকিপ জানিয়েছে, এমবাপ্পের কর্মকাণ্ডে রিয়াল মাদ্রিদের বেশিরভাগ ফুটবলারই হতাশ। লেকিপের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাঠ ও মাঠের বাইরে– উভয় জায়গাতেই ‘আত্মকেন্দ্রিক’ মনোভাব প্রদর্শন করছেন রিয়ালের এই ফরাসি ফরোয়ার্ড। এমবাপ্পের এমন আচরণ ক্লাবের অভ্যন্তরে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

অভিযোগ উঠেছে, এমবাপ্পে অনুশীলনের সময় একজন স্টাফের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন এবং দলের দুপুরের খাবারে ৪০ মিনিট দেরি করে উপস্থিত হয়েছেন। সাধারণত নিয়ম ভঙ্গ করায় অন্যরা শাস্তি পেলেও, এমবাপ্পেকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে চোট পেয়েছিলেন এমবাপ্পে। তার এই চোট সতীর্থদের থেকে নিজের দূরত্ব বজায় রাখার একটি সুবিধাজনক অজুহাত হতে পারে।

সূত্রগুলো দাবি করেছে যে, এমবাপ্পে নিজেও ক্লাবের ওপর ‘বিরক্ত’ হয়ে পড়েছেন। যে কারণে ড্রেসিংরুম ও কোচিং স্টাফ উভয় পক্ষ থেকেই কিছুটা দূরত্ব চাইছেন।

গোল ডটকমের প্রতিবেদনে সামনে আনা হয়েছে আরও একটি অভিযোগ। বলা হয়েছে, রিয়ালে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের সঙ্গে বারবার সংঘাত লাগছে এমবাপ্পের। কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গেও এমবাপ্পের শীতল সম্পর্ক চলছে।

কোচের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার কারণ হিসেবে সামনে এসেছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে কোচের বেশি প্রাধান্য দেওয়া। এতে বেশ অসন্তুষ্ট এমবাপ্পে। এই ঘটনা এখন ইউরোপজুড়ে বেশ আলোচিত।

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়র

সংশ্লিষ্ট সংবাদ: কিলিয়ান এমবাপ্পে

২ ঘন্টা আগে
বিশ্বকাপের আগে হঠাৎ বিতর্কে এমবাপ্পে
২০ জানুয়ারি ২০২৬
ভিনিসিয়াসের জন্য এমবাপ্পের অনুরোধ
২১ ডিসেম্বর ২০২৫
জন্মদিনে রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে, জয়ে ফিরল রিয়াল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাফের একদিন আগে বাংলাদেশের অধিনায়ক বদল
  2. নতুন রেকর্ডে রোনালদোর পাশে মেসি
  3. তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তাইজুল
  4. সমালোচনার জবাব দিলেন জ্যোতি
  5. বিশ্বকাপে জিততে চান বাংলাদেশ অধিনায়ক
  6. বাংলাদেশ দলের নতুন কোচ নিয়ে যে বার্তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x