আবারও রিয়ালের প্রেসিডেন্ট হলেন পেরেজ
রিয়াল মাদ্রিদের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে ফ্লোরেন্তিনো পেরেজের নাম। স্প্যানিশ ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল প্রেসিডেন্ট তিনি। আবারও সেই মসনদে তিনিই বসছেন। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচন শেষে বিজয়ী হয়েছেন পেরেজ। প্রতিদ্বন্দ্বী এনরিক রিকেলমেকে পরাজিত করে অষ্টমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
৭৯ বছর বয়সী পেরেজ ২০০৯ সাল থেকে রিয়াল মাদ্রিদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। ২০০৯, ২০১৩, ২০১৭, ২০২১ ও ২০২৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হন।
রিয়ালের নির্বাচনী কমিশন জানিয়েছে, পেরেজ ২১ হাজার ৭৪১টি ভোট পেয়ে মোট ভোটের ৬৫% পেয়েছেন। রিকেলমে ১১ হাজার ৮১৪টি ভোট পেয়ে ৩৫% ভোট পেয়েছেন।
পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পেরেজ বলেন, ‘আমরা নির্বাচনে জিতেছি এবং শিরোপা জয়ের জন্য কাজ চালিয়ে যাব। ক্লাবের লক্ষ্য ইউরোপিয়ান প্রতিযোগিতায় আধিপত্য ধরে রাখা এবং ১৬তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের জন্য লড়াই করা।’
পেরেজের সময়ে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ সাতটি চ্যাম্পিয়ন্স লিগ ও সাতটি লা লিগা শিরোপা জিতেছে।

স্পোর্টস ডেস্ক