রোনালদোদের বাঁচা-মরার লড়াই মোবাইলে দেখবেন যেভাবে
সর্বশেষ কয়েকটি বিশ্বকাপের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে এবার বিশ্বকাপ খেলতে এসেছে পর্তুগাল। সেই দলই প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হোচট খেয়েছে। এরপর দ্বিতীয় ম্যাচটি তাদের জন্য হয়ে ওঠেছে বাঁচা-মরার লড়াই। নকআউটে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই পর্তুগালের সামনে।
এমন সমীকরণ নিয়ে আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ম্যাচটি বাংলাদেশে সরসারি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
এছাড়াও যেকোনো জায়গা থেকে হাতে থাকা মোবাইল ফোনেও দেখা যাবে পর্তুগাল-উজবেকিস্তানের এই লড়াই। ম্যাচটি অফিসিয়ালভাবে অনলাইনে সম্প্রচার করবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
পাশাপাশি আনঅফিসিয়াল বিভিন্ন স্পোর্টস অ্যাপেও দেখা যাবে পর্তুগাল-উজবেকিস্তানের এই ম্যাচটি। এর মধ্যে রয়েছে স্পোর্টসজিফাই, স্পোর্টজেডএক্সসহ বেশ কিছু অ্যাপ।
কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ১-১ ড্র দিয়ে অভিযান শুরু করা পর্তুগাল প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে। অন্যদিকে, কলম্বিয়ার কাছে হেরে যাওয়া উজবেকিস্তান লড়বে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে। দুই দলের লক্ষ্য আলাদা হলেও ম্যাচটির গুরুত্ব সমান।

স্পোর্টস ডেস্ক