ভিনিসিয়াসের গোলে লিড নিল ব্রাজিল
স্কটল্যান্ডের জালে বল জড়িয়ে উদযাপন করছেন ভিনিসিয়াস। ছবি : এএফপি
হাইভোল্টেজ ম্যাচের শুরুতেই স্কটল্যান্ডের ভুলকে কাজে লাগিয়ে ব্রাজিলকে এগিয়ে নিলেন ভিনিসিয়াস জুনিয়র।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ বোর ৪টায় ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল আর স্কটল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১-০ এগিয়ে ব্রাজিল।
ম্যাচে প্রথম আক্রমণটা করে ব্রাজিল। পঞ্চম মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বক্সের মধ্যে ক্রস বাড়িয়েছিলেন ব্রুনো গিমায়েরেস। তার ক্রস ভিনিসিয়াস জুনিয়রকে খুঁজে নেওয়ার আগে বল গ্লাভসবন্দি করেন স্কটল্যান্ডের গোলরক্ষক।
ম্যাচের সপ্তম মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র। ডি-বক্স থেকে সতীর্থকে পাস দিচ্ছিলেন স্কটিশ ডিফেন্ডার। সেখানে চাপ প্রয়োগ করেন রায়ান। বল রায়ানের পায়ে লেগে চলে যায় বক্সেই থাকা ভিসিয়াসের কাছে। গোলরক্ষকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

স্পোর্টস ডেস্ক