Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১০:৩৫, ২৬ জুন ২০২৬
আপডেট: ১১:২১, ২৬ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১০:৩৫, ২৬ জুন ২০২৬
আপডেট: ১১:২১, ২৬ জুন ২০২৬
আরও খবর
এমবাপ্পে নাকি হালান্ড, কার হাসি ফুটবে গ্রুপ সেরার লড়াইয়ে
ফ্রান্স নাকি নরওয়ে, কে জিতবে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী
বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডর গড়তে চায় বেইজিং
তিন মিনিটের বিরতি কি শুধুই ‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?
ভিনিসিয়াসের গোল বাতিল নিয়ে ফিফায় অভিযোগ ব্রাজিলের

তিউনিসিয়াকে হারিয়ে অপরাজিত গ্রুপসেরা নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
১০:৩৫, ২৬ জুন ২০২৬
আপডেট: ১১:২১, ২৬ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১০:৩৫, ২৬ জুন ২০২৬
আপডেট: ১১:২১, ২৬ জুন ২০২৬

প্রথম বাঁশির সঙ্গে সঙ্গেই আক্রমণের ঝাঁজ দেখাতে শুরু করে নেদারল্যান্ডস। ম্যাচের প্রথম সাত মিনিটেই দুই গোল করে তিউনিসিয়াকে চাপে ফেলে দেয় রোনাল্ড কোম্যানের দল। দ্বিতীয়ার্ধে তিউনিসিয়া একবার ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার আশা জাগালেও জান-পল ফন হেকের গোলে সেই সম্ভাবনার ইতি ঘটে। শেষ পর্যন্ত ৩-১ গোলের দাপুটে জয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউটে জায়গা করে নেয় তিনবারের বিশ্বকাপ রানার্সআপরা।

আজ শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় নেদারল্যান্ডস। তবে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পেয়েছিল তিউনিসিয়া। দ্বিতীয় মিনিটে ইসমাইল গারবির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে স্বস্তির নিঃশ্বাস ফেলে ডাচরা। সেই সতর্কবার্তার পরই খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় কোম্যানের শিষ্যরা।

ম্যাচের তৃতীয় মিনিটে তিউনিসিয়ার অধিনায়ক এলিয়েস স্কিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। বিশ্বকাপে এটি ছিল ডাচদের ইতিহাসের তৃতীয় দ্রুততম গোল। চার মিনিট পর ভার্জিল ফন ডাইকের কর্নার থেকে ভেসে আসা বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন ব্রায়ান ব্রবি। টুর্নামেন্টে এটি ছিল ২৪ বছর বয়সি এই ফরোয়ার্ডের তৃতীয় গোল।

দুই গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি নেদারল্যান্ডস। কোডি গাকপো, ডনিয়েল মালেন ও জান-পল ফন হেকে একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে আর গোলের দেখা মেলেনি। অন্যদিকে, বলের দখলে কিছুটা এগিয়ে থাকলেও ডাচ রক্ষণে তেমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি তিউনিসিয়া। ফলে ২-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। আরও আক্রমণাত্মক হয়ে ওঠা তিউনিসিয়া ৫৪তম মিনিটে হ্যানিবাল মেজব্রির কর্নার থেকে হাজেম মাস্তুরির হেডে ব্যবধান ২-১ করে। এতে ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হয়। তবে সেই আশার স্থায়িত্ব ছিল মাত্র আট মিনিট। ৬২তম মিনিটে তিজানি রেইন্ডার্সের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করে নেদারল্যান্ডসকে আবারও স্বস্তি এনে দেন জান-পল ফন হেকে। জাতীয় দলের জার্সিতে এটিই ছিল তার প্রথম আন্তর্জাতিক গোল।

শেষ দিকে বৃষ্টির মধ্যেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে নেদারল্যান্ডস। গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন একটি গুরুত্বপূর্ণ সেভ করে তিউনিসিয়ার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ বন্ধ করে দেন। পরে মেমফিস ডিপে, নোয়া ল্যাং ও জাস্টিন ক্লুইভার্টকে নামিয়ে আক্রমণে নতুন গতি আনার চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি।

এই জয়ের পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচে জাপান ও সুইডেন ১-১ গোলে ড্র করায় সাত পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে অপরাজিত থেকেই নকআউট পর্বে উঠেছে ডাচরা। শেষ ৩২- এ তাদের প্রতিপক্ষ হবে ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কো। অন্যদিকে, মাত্র এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে তিউনিসিয়ার।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ নেদারল্যান্ডস ফুটবল দল তিউনিসিয়া ফুটবল দল ভিডিও সংবাদ
৯ ঘন্টা আগে
ভিনিসিয়াসের গোল বাতিল নিয়ে ফিফায় অভিযোগ ব্রাজিলের
১০ ঘন্টা আগে
জার্মানিকে হারিয়ে চাকরি বাঁচালেন ইকুয়েডর কোচ
১১ ঘন্টা আগে
শেষের রোমাঞ্চে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বাদ পড়ল তুরস্ক
১৪ ঘন্টা আগে
নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
১৭ ঘন্টা আগে
প্রথমার্ধে জাল খুঁজে পেল না জাপান-সুইডেন
১৭ ঘন্টা আগে
স্বস্তিতে থেকেই বিরতিতে গেলো নেদারল্যান্ডস
১৭ ঘন্টা আগে
জোড়া গোলে এগিয়ে নেদারল্যান্ডস, জমে উঠেছে সমীকরণ
১৮ ঘন্টা আগে
কুরাসাওকে হারিয়ে প্রথমবার নকআউটে আইভরি কোস্ট
১৮ ঘন্টা আগে
জার্মানিকে স্তব্ধ করে নকআউটে ইকুয়েডর
১৯ ঘন্টা আগে
পেপের গোলে এগিয়ে আইভরি কোস্ট, চাপে কুরাসাও
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকাপে নিয়ম বদলাল ফিফা
  2. তারকার ঝলকে ম্লান হচ্ছে দলগত ফুটবলের গল্প
  3. ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  4. আধুনিক বিশ্বকাপের পেছনে ১৯৩০ সালের রোমাঞ্চকর অভিযাত্রা
  5. যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
  6. মেসি-রোনালদো ‘মুখোমুখি’, টিকিটের বাজার চড়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x