স্বস্তিতে থেকেই বিরতিতে গেলো নেদারল্যান্ডস
ফিফা ২০২৬ বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে নেদারল্যান্ডস। একটি আত্মঘাতী গোল ও ব্রায়ান ব্রবির দারুণ ফিনিীশংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে রোনাল্ড কোমানের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। দুই প্রান্ত ব্যবহার করে একের পর এক আক্রমণে তিউনিসিয়ার রক্ষণভাগকে চাপে রাখে তারা। সেই চাপের ফল আসে ৩য় মিনিটে। ডান দিক থেকে আসা একটি আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন তিউনিসিয়ার এলিয়েস সখিরি। আত্মঘাতী সেই গোলে এগিয়ে যায় ডাচরা।
চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে নেদারল্যান্ডস। সপ্তম মিনিটে দ্রুতগতির একটি আক্রমণে বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে গোল করেন ব্রায়ান ব্রবি। দুই গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে তিউনিসিয়া।
এরপর বলের দখল কিছুটা বাড়িয়ে পাল্টা আক্রমণে ওঠে তিউনিসিয়া। বিশেষ করে বাম প্রান্ত দিয়ে কয়েকটি আক্রমণ গড়ে তুললেও শেষ পাস এবং ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে, নেদারল্যান্ডসও ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্যে পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
প্রথম ৪৫ মিনিটে বলের দখল, আক্রমণের ধার এবং সুযোগ তৈরির দিক থেকে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে নেদারল্যান্ডস। ফলে ২-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়েই বিরতিতে গেছে ডাচরা।
এই ফল ধরে রাখতে পারলে গ্রুপ ‘এফ’-এর সমীকরণে গুরুত্বপূর্ণ সুবিধা পাবে নেদারল্যান্ডস। একই সঙ্গে ব্রাজিলের সম্ভাব্য নকআউট প্রতিপক্ষের হিসাবেও আসতে পারে নতুন পরিবর্তন।

স্পোর্টস ডেস্ক