পানামার রক্ষণে আটকে গেল ইংল্যান্ড, বিরতিতে গোলশূন্য সমতা
২০২৬ বিশ্বকাপের ‘এল’ গ্রুপের শেষ ম্যাচে পানামার বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইংল্যান্ড। বিরতিতে দুই দলই রয়েছে ০-০ সমতায়। বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও পানামার শক্ত রক্ষণ ভাঙতে পারেনি টমাস টুখেলের শিষ্যরা।
ম্যাচজুড়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ইংল্যান্ড। মার্কাস র্যাশফোর্ডের একটি ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বুকায়ো সাকা, জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইনও আক্রমণে সক্রিয় ছিলেন, তবে শেষ মুহূর্তে পানামার ডিফেন্ডার ও গোলরক্ষক দুর্দান্তভাবে প্রতিরোধ গড়ে তোলেন।
অন্যদিকে, পানামাও পাল্টা আক্রমণে কয়েকবার ইংল্যান্ডকে চাপে ফেলে। তবে গোলরক্ষক জর্ডান পিকফোর্ড গুরুত্বপূর্ণ সেভ করে দলকে গোল হজমের হাত থেকে বাঁচান।
একই সময়ে চলা অন্য ম্যাচে ঘানার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। এই ফল অপরিবর্তিত থাকলে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডকে জয়ের জন্য আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে।

স্পোর্টস ডেস্ক