স্পেন-পর্তুগালের হাইভোল্টেজ ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ রাতে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল মুখোমুখি হচ্ছে। দুই দলের সামনেই সমীকরণ খুবই সোজা-- হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। এই ম্যাচটি বিশেষ হয়ে ওঠেছে আরও একটি কারণে। এটি হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ অথবা লামিনে ইয়ামালের শুরু।
বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ এই ম্যাচটি মাঠে গড়াবে সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায়। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। দুই দলের এই ফুটবল মহারণ বাংলাদেশ থেকে দেখা যাবে টেলিভিশন ও অনলাইনে।
স্পেন-পর্তুগালের এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে।

স্পোর্টস ডেস্ক