ক্রীড়া কার্ড পেলেন আরও ১৭১ খেলোয়াড়

দ্বিতীয় ধাপে আরও ১৭১ জন খেলোয়াড়ের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে খেলোয়াড়দের হাতে কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পেশাগত স্বীকৃতির স্মারক হিসেবে ক্রীড়া কার্ডের পাশাপাশি খেলোয়াড়দের এক লাখ টাকা করে ভাতা প্রদান করা হয়  ।ফুটবলে ১৮ জন পুরুষ ও ১৮ জন নারী, হকিতেও ১৮ জন করে নারী ও পুরুষ, ভলিবলে ১৪ জন, দাবায় ১১ জন,...