Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
ফিচার ডেস্ক
১২:৪৫, ১৬ অক্টোবর ২০২০
আপডেট: ১২:৪৯, ১৬ অক্টোবর ২০২০
ফিচার ডেস্ক
১২:৪৫, ১৬ অক্টোবর ২০২০
আপডেট: ১২:৪৯, ১৬ অক্টোবর ২০২০
আরও খবর
দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম বাজারে আসছে
ফোন হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে: নির্দেশনা বিটিআরসির
তথ্যের সুরক্ষায় বাংলাদেশে এলো ‘আইসাইবারহান্ট’
গ্রাহক সেবা সপ্তাহে টেলিটকের সিম ও প্যাকেজে বিশেষ ছাড়
ই-স্পোর্টসে নতুন মাইলফলক, বিসিএস ই-চ্যাম্পিয়নশিপে অংশ নিল হাজারো গেমার

৫ কোটি গ্রাহকের মাইলফলকে রবি

ফিচার ডেস্ক
১২:৪৫, ১৬ অক্টোবর ২০২০
আপডেট: ১২:৪৯, ১৬ অক্টোবর ২০২০
ফিচার ডেস্ক
১২:৪৫, ১৬ অক্টোবর ২০২০
আপডেট: ১২:৪৯, ১৬ অক্টোবর ২০২০
রবি’র ওয়েবসাইট। ছবি : সংগৃহীত

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি ৫ কোটি গ্রাহকের অনন্য মাইলফলক অর্জন করেছে। সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতির পর রবির প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাওয়ায় এবং গ্রাহকসংখ্যা বাড়তে শুরু করায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে জানিয়ে রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ সম্প্রতি এক অনলাইন সংবাদ সম্মেলনে এ অর্জনের ঘোষণা দেন।

মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল সংবাদ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের সঞ্চালনায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ কোটি গ্রাহকের স্বপ্নকে ধারণ করে প্রযুক্তিনির্ভর আগামী বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে এই সাফল্য উৎযাপনে বিশদ পরিকল্পনা তৈরি করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে রবি জানিয়েছে, ৫ কোটি গ্রাহকের ঘোষণা দেওয়ার সময় রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ জানান রবি-এয়ারটেল গ্রাহকেরা এ আনন্দের মুহুর্তে প্রতিদিন ৫ কোটি এমবি ডেটা বোনাস ব্যবহারের সুযোগ পাবেন। এ ডেটা পেতে গ্রাহকদের নির্দিষ্ট জনপ্রিয় ডেটা প্যাক কিনতে হবে। একই সাথে রবি-এয়ারটেল গ্রাহকেরা ১ পয়সা/সেকেন্ড-এর সব ভয়েস কল অফারের সাথে ৫ দিন অতিরিক্ত মেয়াদ উপভোগ করতে পারবেন।

 মাহতাব আরও জানান, রবি এবং এয়ারটেলের গ্রাহকেরা রবি-টেন মিনিট স্কুলের মোবাইল অ্যাপ স্মার্টফোনে ইনস্টল অথবা প্রথমবার লগইন করে ২০০ এমবি বিনামূল্যে ডেটা উপহার পাবেন। এ সব অফার আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী এক মাস চালু থাকবে। ৫ কোটি গ্রাহক উদযাপনের অংশ হিসেবে সারা দেশের প্রায় ৫০টি জেলায় এতিমখানায় রবি খাবার আয়োজন করবে বলে জানান মাহতাব।

রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে রবির সুদূরপ্রসারী অভিষ্টের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা এখন ডিজিটাল ইকোনমি নামে এক নতুন ধারার অর্থনীতিতে প্রবেশ করেছি, যেখানে আমাদের জীবনের সব কিছু ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে এবং এ যাত্রায় অংশীদার হওয়ার মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে নতুনভাবে সাজিয়ে তুলতে রবি বদ্ধপরিকর।’

 বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘রবিকে এ মাইলফলক অর্জনের জন্য অভিনন্দন। আমি বিশ্বাস করি এই অর্জন রবির প্রতি মানুষের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি নিশ্চিত উদ্ভাবনী ডিজিটাল সেবা এবং মানসম্পন্ন সেবার মাধ্যমে রবি জনগণের এ আস্থার প্রতিদান দেবে।’

প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘রবির এ অর্জনে আমরা সবাই গর্বিত। আমি রবির ব্যবস্থাপনা পরিষদ, কর্মী এবং দেশব্যাপী এর সাথে যুক্ত ব্যবসায়িক অংশীদারদের অভিনন্দন জানাই। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশের জন্য যে মহাসড়ক প্রয়োজন তা টেলিযোগাযোগ খাত থেকেই আসবে। এই মহাসড়কে আমি রবিকে সবচেয়ে আগ্রহী অংশীদার হিসেবে পেয়েছি। আমি শুধুমাত্র একটি সুদূরপ্রসারী পরিকল্পনা দিতে পারি, সেটি বাস্তবায়নে রবি সব সময় এগিয়ে আসে যা আমার জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আমি বিশ্বাস করি ডিজিটাল রুপান্তরের পথে আমাদের অগ্রযাত্রায় রবি এখন একটি শক্ত ভিত্তির ওপর দাড়িয়ে আছে।’

৫ কোটি গ্রাহক অর্জনের যাত্রায় রবির বিভিন্ন মাইলফলক অর্জন তুলে ধরেন কোম্পানির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ। তিনি বলেন, ‘দেশের প্রথম অপারেটর হিসেবে ৩.৫জি সেবা চালু, একমাত্র অপারেটর হিসেবে চালুর একদিনের মধ্যে সারা দেশে ৬৪টি জেলায় একযোগে ৪.৫জি সেবা চালু, দেশের প্রথম অপারেটর হিসেবে ভলটিই সেবা এবং নিজেদের নেটওয়ার্কে প্রথম ৫-জির পরীক্ষা চালিয়েছে রবি। এ সব ঈর্শ্বনীয় সাফল্যই রবিকে দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত টেলিকম ব্র্যান্ডে পরিণত করেছে, এমএনপির মাধ্যমে প্রতি ৭ জন গ্রাহকের মধ্যে ৫ জনের রবি নেটওয়ার্কে যোগদানই তার প্রমাণ।’

সর্বাধিক পঠিত
  1. ফোন হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে: নির্দেশনা বিটিআরসির
  2. তথ্যের সুরক্ষায় বাংলাদেশে এলো ‘আইসাইবারহান্ট’
  3. গ্রাহক সেবা সপ্তাহে টেলিটকের সিম ও প্যাকেজে বিশেষ ছাড়
  4. ই-স্পোর্টসে নতুন মাইলফলক, বিসিএস ই-চ্যাম্পিয়নশিপে অংশ নিল হাজারো গেমার
  5. ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই
  6. এক্সপোতে শুরু হলো বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ, ৪ লাখ টাকার পুরস্কার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x