Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬
আরও খবর
এক্সপোতে শুরু হলো বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ, ৪ লাখ টাকার পুরস্কার
চলছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো, মিলছে ছাড় অফার
শীর্ষ রপ্তানিকারকদের সম্মাননায় বেসিস আইটি এক্সপোটার্স নাইট অনুষ্ঠিত
অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে : প্রধান উপদেষ্টা
যশোরকে ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব

ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬

তথ্যপ্রযুক্তি ও ই-গভর্নেন্স সহযোগিতা সম্প্রসারণে আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং গাম্বিয়ার দুটি মন্ত্রণালয়ের মধ্যে তিনপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। গাম্বিয়ার মিনিস্ট্রি অব পাবলিক সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, পলিসি কো-অর্ডিনেশন অ্যান্ড ডেলিভারি এবং মিনিস্ট্রি অব কমিউনিকেশনস অ্যান্ড ডিজিটাল ইকোনমি এই চুক্তির অংশীদার। গত বছর গাম্বিয়ায় বাংলাদেশের মাইগভ প্ল্যাটফর্ম বাস্তবায়নের মাধ্যমে শুরু হওয়া সহযোগিতাকে আরও বিস্তৃত করতেই এই চুক্তি।

গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিক, হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিমসহ এটুআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। গাম্বিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিনিস্ট্রি অব পাবলিক সার্ভিসের স্থায়ী সচিব পাতেহ জাহ। প্রতিনিধিদলে প্রেসিডেন্ট কার্যালয়, পাবলিক সার্ভিস মন্ত্রণালয়, যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতি মন্ত্রণালয়, ন্যাশনাল রেকর্ডস সার্ভিস, গাম্বিয়া আইসিটি এজেন্সি, অ্যাকাউন্ট্যান্ট জেনারেলস ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ব্যাংক অব দ্য গাম্বিয়া এবং পাবলিক ইউটিলিটিজ রেগুলেটরি অথরিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই উদ্যোগ ‘গ্লোবাল সাউথ’ ভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর দৃষ্টান্ত স্থাপন করবে। জনবান্ধব সেবা নিশ্চিত করতে উপযোগী ডিজিটাল সমাধান গড়ে তোলায় উভয় দেশই প্রশংসনীয় অগ্রগতি দেখিয়েছে।

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী নাগরিক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, ‘ডিজিটাল সিস্টেম তখনই অর্থবহ হয়, যখন তা সেবা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করে। নাগরিক কী পাচ্ছেন, কত দ্রুত ও কতটা ন্যায্যভাবে পাচ্ছেন-এই বিষয়গুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এটুআই প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক বলেন, বাংলাদেশের উদ্ভাবিত ডিজিটাল সমাধান অন্য দেশের বাস্তবতায়ও কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব-গাম্বিয়ায় মাইগভ বাস্তবায়নের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। নতুন এই সমঝোতার মাধ্যমে একক প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আরও সমাধান ও পদ্ধতি যুক্ত করে সেবা প্রদানের সক্ষমতা বাড়ানো হবে।

আব্দুল্লাহ আল ফাহিম বলেন, এটুআই জনবান্ধব ডিজিটাল সেবাগুলোকে আন্তর্জাতিক পরিসরে আরও কার্যকরভাবে প্রয়োগে কাজ করছে। গাম্বিয়ার সঙ্গে এই অংশীদারিত্ব থেকে দুই দেশের জনগণই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

৩০ জানুয়ারি ২০২৬
এক্সপোতে শুরু হলো বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ, ৪ লাখ টাকার পুরস্কার
২৯ জানুয়ারি ২০২৬
চলছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো, মিলছে ছাড় অফার
২৯ জানুয়ারি ২০২৬
শীর্ষ রপ্তানিকারকদের সম্মাননায় বেসিস আইটি এক্সপোটার্স নাইট অনুষ্ঠিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই
  2. এক্সপোতে শুরু হলো বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ, ৪ লাখ টাকার পুরস্কার
  3. শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প
  4. চলছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো, মিলছে ছাড় অফার
  5. শীর্ষ রপ্তানিকারকদের সম্মাননায় বেসিস আইটি এক্সপোটার্স নাইট অনুষ্ঠিত
  6. যশোরকে ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x