Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
জাহিদ আব্দুল্লাহ
১৫:২২, ২৯ জুন ২০১৫
জাহিদ আব্দুল্লাহ
১৫:২২, ২৯ জুন ২০১৫
আপডেট: ১৫:২২, ২৯ জুন ২০১৫
আরও খবর
দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম বাজারে আসছে
ফোন হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে: নির্দেশনা বিটিআরসির
তথ্যের সুরক্ষায় বাংলাদেশে এলো ‘আইসাইবারহান্ট’
গ্রাহক সেবা সপ্তাহে টেলিটকের সিম ও প্যাকেজে বিশেষ ছাড়
ই-স্পোর্টসে নতুন মাইলফলক, বিসিএস ই-চ্যাম্পিয়নশিপে অংশ নিল হাজারো গেমার

আলোর খেলায় উইন্ডোজ ১০ ডেস্কটপ ওয়ালপেপার

জাহিদ আব্দুল্লাহ
১৫:২২, ২৯ জুন ২০১৫
জাহিদ আব্দুল্লাহ
১৫:২২, ২৯ জুন ২০১৫
আপডেট: ১৫:২২, ২৯ জুন ২০১৫
অন্ধকারের মধ্যে আলোকপাত ও ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে উইন্ডোজ ১০-এর জন্য বিশেষ ওয়ালপেপার। ছবি : ইউটিউব

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম সফটওয়্যার উইন্ডোজের প্রায় প্রতিটি নতুন সংস্করণেই থাকে বিশেষ ডিফল্ট ওয়ালপেপার। এ বছরই আসছে এর নতুন সংস্করণ উইন্ডোজ ১০। আর বরাবরের মতো এতেও থাকছে বিশেষ ডেস্কটপ ওয়ালপেপার, যা তৈরি হয়েছে আলোর খেলায়। 

উইন্ডোজ ১০-এর বিশেষ ওয়ালপেপারের জন্য মাইক্রোসফট হাজির হয় সানফ্রানসিসকোর স্টুডিওতে। সেখানে দুটি বিশেষ স্থাপনা থেকে আলোকপাতের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উইন্ডোজ ১০-এর লোগো। ওই সময় ক্যামেরা ম্যাপিং প্রযুক্তি, লেজার ও প্রজেক্টরের মাধ্যমে আলোকপাতের অন্ধকার একটি কক্ষে উইন্ডোজ ১০-এর সাদা লোগোটি জ্বলজ্বলে হয়ে দেখা দেয়। আর ঘন জঙ্গলের গাছের পাতার ফাঁক দিয়ে আসা সূর্যরশ্মির মতো দেখা দেয় লোগোর চারপাশে আলোকরশ্মির ছটা। ঘন-কালোর মধ্যে উইন্ডোজ ১০-এর সাদা লোগো যেন এই সংস্করণের কালো থিমটিই ফুটিয়ে তোলে। 

নতুন উইন্ডোজ ১০-এর ডেস্কটপ ওয়ালপেপারটিতে কোনো কম্পিউটার অ্যানিমেশনের আঁচড় পড়েনি। এটি তৈরি হয়েছে পুরোপুরিই আলোকপাত ও ক্যামেরা প্রযুক্তিতে। ওয়ালপেপার তৈরির পুরো প্রক্রিয়াটির একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে মাইক্রোসফট। 

মাইক্রোসফট সূত্রে জানা গেছে, নতুন ওয়ালপেপারটি উইন্ডোজ ১০ সংস্করণে ডিফল্ট হিসেবে থাকতে পারে। এ মুহূর্তে ইন্টারনেটে কোথাও ওয়ালপেপারটি না পাওয়ার সম্ভাবনাই বেশি। উইন্ডোজ ১০ বাজারে আসছে ২৯ জুলাই। 

সর্বাধিক পঠিত
  1. ফোন হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে: নির্দেশনা বিটিআরসির
  2. তথ্যের সুরক্ষায় বাংলাদেশে এলো ‘আইসাইবারহান্ট’
  3. গ্রাহক সেবা সপ্তাহে টেলিটকের সিম ও প্যাকেজে বিশেষ ছাড়
  4. ই-স্পোর্টসে নতুন মাইলফলক, বিসিএস ই-চ্যাম্পিয়নশিপে অংশ নিল হাজারো গেমার
  5. ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই
  6. এক্সপোতে শুরু হলো বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ, ৪ লাখ টাকার পুরস্কার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x