Skip to main content
NTV Online
Dektop Mobile

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
জান্নাতুল এ্যানি
১৬:২৪, ২০ অক্টোবর ২০১৫
জান্নাতুল এ্যানি
১৬:২৪, ২০ অক্টোবর ২০১৫
আপডেট: ১৬:২৪, ২০ অক্টোবর ২০১৫
আরও খবর
অপোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, শপ ম্যানেজারের ভূমিকায় জামাল ভূঁইয়া
শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য লেনোভোর নতুন ল্যাপটপ
দেশজুড়ে ৪৫৮ উপজেলা-থানায় রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ সেবা
দেশে লেনোভোর নতুন ৮ মনিটর উন্মোচন, গেমারদের জন্য ২৪০ হার্টজ ডিসপ্লে
এআই দিয়ে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

ব্র্যাক ব্যাংকের স্মার্ট ওপেনার ও মোবাইল অ্যাপ চালু

জান্নাতুল এ্যানি
১৬:২৪, ২০ অক্টোবর ২০১৫
জান্নাতুল এ্যানি
১৬:২৪, ২০ অক্টোবর ২০১৫
আপডেট: ১৬:২৪, ২০ অক্টোবর ২০১৫
ক্রিকেটার তাসকিনের অ্যাকাউন্ট খোলার মাধ্যমে স্মার্ট ওপেনার ও মোবাইল অ্যাপস চালু করেছে ব্র্যাক ব্যাংক। ছবি : সংগৃহীত

গ্রাহকদের দ্রুত অ্যাকাউন্ট খোলার সেবা প্রদানের উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেড আনুষ্ঠানিকভাবে ‘স্মার্ট ওপেনার’ চালু করেছে। এর সাথে সাথে জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদের অ্যাকাউন্টও খোলা হয়। এ ছাড়া একটি মোবাইল অ্যাপও চালু করেছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ফিন্যান্সিয়াল ইনক্লোশন স্ট্র্যাটেজির আলোকে দুটি সর্বাধুনিক তথ্যপ্রযুক্তিভিত্তিক (আইটি) সেবা চালু করা হয়েছে।

আজ ২০ অক্টোবর মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ এই দুটি তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার উদ্বোধন করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ফিরোজ আহমেদ খান, কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব এবং কাস্টমার এক্সপেরিয়েন্স, রিটেইল প্রোডাক্টস ও কালেকশন বিভাগের প্রধান মোসলে সা’দ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “প্রযুক্তিবান্ধব ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময়ই সম্মানিত গ্রাহকদের অধিকতর সুবিধা ও স্বচ্ছন্দ্যময় সেবা দিতে নিত্যনতুন প্রযুক্তিনির্ভর পণ্য-সেবার প্রবর্তন করে থাকে। ‘স্মার্ট ওপেনার ও মোবাইল অ্যাপস’ চালুর মাধ্যমে আমরা এখন আপনার বাড়িতে গিয়ে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার পাশাপাশি মোবাইল ফোনে সব ধরনের ব্যাংকের সেবা প্রদান করছি। আমরা ভবিষ্যতেও আমাদের গ্রাহকদের জন্য তুলনামূলক সহজ সুযোগ-সুবিধা দেওয়ার জন্য এ ধরনের নিত্যনতুন আইটি নির্ভর সেবা চালু করার প্রচেষ্টা অব্যাহত রাখব।”

‘স্মার্ট ওপেনার’-এর মাধ্যমে গ্রাহকরা এখন থেকে ঘরে বসেই ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খুলতে পারবেন। পাশাপাশি ব্যাংকিং লেনদেন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ব্যাংকের কর্মকর্তারাই গ্রাহকের বাড়িতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খুলে দেবেন। ব্যাংক কর্মকর্তারা তাঁদের সঙ্গে একটি ট্যাবলেট আনবেন এবং তা দিয়ে গ্রাহকের ছবি তুলবেন। সেই সঙ্গে রেগুলেটরি প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাগজপত্র সংগ্রহ করবেন। আগ্রহী গ্রাহককে ব্র্যাক ব্যাংকের কলসেন্টারে ১৬২২১ নম্বরে ফোন করে বা ইংরেজিতে ‘so’ লিখে একই নম্বরে এসএমএস পাঠিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকের কর্মকর্তাদের অ্যাপয়েনমেন্ট বা সাক্ষাৎ চাইতে হবে। অথবা ইমেইল করেও গ্রাহকেরা অ্যাপয়েনমেন্ট চাইতে পারবেন। ইমেইল ঠিকানা হলো : smart.opener@bracbank.com। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সেবাটি পাওয়া যাবে। পরবর্তী সময়ে অন্যান্য এলাকায় সেবাটি সম্প্রসারিত করা হবে।

ব্র্যাক ব্যাংকের ‘মোবাইল অ্যাপস’-এর মাধ্যমে যেকোনো সময়ে যেকোনো স্থানে ব্যাংকিং সেবা পাবেন। এর আওতায় তাঁরা যেসব সেবা নিতে পারবেন সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট বা হিসাব খোলা, পরিবর্তন বা স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল টপআপ, এটিএম ও ব্র্যাঞ্চ লোকেশন, মিনি স্টেটমেন্ট, বিস্তারিত স্টেটমেন্ট, ট্র্যানজেকশন হিস্ট্রি বা লেনদেনের সার্বিক বিবরণী, ঋণ সংক্রান্ত তথ্য, বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, অ্যাকাউন্ট ব্যালেন্স, বকেয়া দেনার হিসাব এবং পরিশোধের সীমা ও তারিখ ইত্যাদি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে এটির নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা হয়েছে। ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি, পাসওয়ার্ড ও ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপসটি ব্যবহার করা যাবে। গুগল প্লে­স্টোর থেকে ব্র্যাক ব্যাংকের নতুন এই মোবাইল অ্যাপস ডাউনলোড করা যাবে। এই অ্যাপস শিগগিরই অ্যাপস্টোরে পাওয়া যাবে।

সর্বাধিক পঠিত
  1. দেশজুড়ে ৪৫৮ উপজেলা-থানায় রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ সেবা
  2. দেশে লেনোভোর নতুন ৮ মনিটর উন্মোচন, গেমারদের জন্য ২৪০ হার্টজ ডিসপ্লে
  3. এআই দিয়ে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা
  4. দেশে শাওমির তিন নতুন স্মার্ট সিকিউরিটি ক্যামেরা, থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন
  5. কম্পিউটার কিনলেই ক্যাশব্যাক, ই-বাইকে মিলছে ১০ হাজার টাকা পর্যন্ত সুবিধা
  6. এআই দিয়ে তৈরি বিজ্ঞাপনে স্বচ্ছতা আনছে গুগল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x