Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ইশতি আহমেদ
১১:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৬
ইশতি আহমেদ
১১:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১১:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৬
আরও খবর
এনইআইআর নিয়ে অসুবিধা দেখছে কেবল অবৈধ আমদানিকারকরা: এমআইওবি
এনইআইআর সেবার নামে নকল ওয়েবসাইট, সতর্ক করল বিটিআরসি
আনঅফিশিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত
ফোন ভালো রাখতে চান? জেনে নিন মোবাইল চার্জ করার সঠিক ৫নিয়ম
এক এনআইডিতে সর্বোচ্চ ১০টি, আজ থেকে বন্ধ হচ্ছে ৫০ লাখ সিম

অ্যালকাটেলের নতুন ট্যাব, একের মধ্যে তিন!

ইশতি আহমেদ
১১:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৬
ইশতি আহমেদ
১১:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১১:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৬
অ্যালকাটেল নিয়ে আসছে নতুন ট্যাব ‘প্লাস টেন’। ছবি : সংগৃহীত

বার্সেলোনা অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসকে সামনে রেখে অ্যালকাটেল ঘোষণা দিয়েছে তাদের নতুন ট্যাবের বিষয়ে। আলাদা একটি কিবোর্ড ডক থাকায় ১০ ইঞ্চি ট্যাবটিকে চাইলে একদম ল্যাপটপের মতো করে ব্যবহার করা যাবে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ট্যাবলেটটিকে অবশ্য বলা হচ্ছে টু-ইন ওয়ান ট্যাবলেট, তবে এর রয়েছে টু-ইন ওয়ানের চেয়েও বাড়তি সুবিধা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এই নতুন ট্যাবের ব্যাপারে।

‘প্লাস টেন’ নামক অ্যালকাটেলের এই নতুন ট্যাবে আছে ১.৯২ গিগাহার্টজ কোয়াডকোর ইন্টেল অ্যাটম প্রসেসর এবং ২ জিবি র‍্যাম। আরো আছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যেটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে চাইলে।

১০ ইঞ্চি স্ক্রিনে মাত্র ১২৮০x৮০০ পিক্সেল রেজোল্যুশন থাকলেও এটি আইপিএস ডিসপ্লে, যার ভিউইয়িং অ্যাঙ্গেল অবশ্যই যে কোনো নন-আইপিএস ডিসপ্লের চেয়ে কয়েকগুণ ভালো। তাই বলা হচ্ছে এর ডিসপ্লে রেটিনা ডিসপ্লের সাথে প্রতিযোগিতা করার মতো।  

ট্যাবের সামনে আছে দুটি স্পিকার এবং ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সাথে আছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

তবে ট্যাবের আসল মজা অন্য জায়গায়। নতুন এই ট্যাবটির সাথে আপনাকে আর একটি কিবোর্ড দেওয়া হবে। সাধারণত কিবোর্ড ছাড়া আপনি খুব সাধারণ ট্যাবের মতোই এটি ব্যবহার করতে পারবেন। আর কিবোর্ডটি সংযুক্ত করলে ডিভাইসটি রীতিমতো একটি ল্যাপটপে পরিণত হবে। আবার কিবোর্ডটি স্ক্রিনের সামনে না লাগিয়ে ঘুড়িয়ে পিছনে লাগালে সেটি স্ট্যান্ডের মতো ব্যবহার করা যাবে এবং সিনেমা কিংবা টিভি দেখা যাবে আরাম করে। অর্থাৎ মোট তিনভাবে ব্যবহার করা যাবে এই ট্যাবলেট।

কিবোর্ডের জাদু এখানেই শেষ নয়। এমনিতে ট্যাবটিতে আছে ৫৮৩০ এমএএইচ ব্যাটারি। কিন্তু কিবোর্ড ডকটিতে আলাদা একটি ২৮৫০ এমএএইচের ব্যাটারি থাকায় এটি একসাথে ৮১৪০ এমএএইচ ক্যাপাসিটি তৈরি করে। এ ছাড়া আছে একটি বিল্ট-ইন ফোরজি এলটিই মডেম (১৫০ এমবিপিএস পর্যন্ত), যার মাধ্যমে হটস্পট তৈরি করা যাবে।

আর কিবোর্ড ডকটির ফুল সাইজের ইউএসবি পোর্টেটির মাধ্যমে অন্য মাউস কিংবা এক্সটারনাল হার্ডডিস্ক সংযোগ করা যাবে।

প্লাস টেনের দাম সম্পর্কে অ্যালকাটেল এখনো কিছু বলেনি। তবে উইন্ডোজ টেনের অন্য ট্যাব সারফেস প্রো ৪-এর তুলনায় এটি অনেক সস্তাই হবে আশা করা যায়। ট্যাবটি জুন মাসেই ল্যাটিন অ্যামেরিকা, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে পাওয়া যাবে।

সর্বাধিক পঠিত
  1. গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হলেন আন্দ্রেয়াস হগবার্গ
  2. যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে ‘এমআইএসটি’র সাফল্য
  3. দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
  4. গুগলের ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন, নতুন ব্যবহারকারীরা চাপে
  5. বাংলাদেশের বাজারে লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ উন্মোচন
  6. পর্যালোচনা সভায় প্রযুক্তিগত রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x