Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
ফিচার ডেস্ক
১০:৫০, ২৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১০:৫৭, ২৮ অক্টোবর ২০২৩
ফিচার ডেস্ক
১০:৫০, ২৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১০:৫৭, ২৮ অক্টোবর ২০২৩
আরও খবর
এমডব্লিউসিতে হুয়াওয়ের আটটি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
আইসিটি শিল্পে সরকারের সমর্থন জোরদার হবে, বেসিসের ইফতারে বক্তরা
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ব্যান্ডউইডথ ক্রয়ে বিশেষ বোনাস অফার দিল বাংলাদেশ সাবমেরিন কেবলস
রিল বানিয়েই জেতা যাবে নতুন ‘ভিভো স্মার্টফোন’

খাদ্যের অপচয় এড়াতে ইন্দোনেশিয়ায় চমকপ্রদ অ্যাপ

ফিচার ডেস্ক
১০:৫০, ২৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১০:৫৭, ২৮ অক্টোবর ২০২৩
ফিচার ডেস্ক
১০:৫০, ২৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১০:৫৭, ২৮ অক্টোবর ২০২৩
ছবি : ফ্রিপিক

খাদ্যের অপচয় আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য৷ ইন্দোনেশিয়ায় এমন অপচয় কমাতে এক অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার আইন প্রণয়ন করে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা জোরদার করতে চাইছে।

ইন্দোনেশিয়ার অন্যতম জনপ্রিয় খাবারের মধ্যে নাসি গোরেং অন্যতম। তবে প্রায়ই দেশের রেস্তোরাঁগুলোর জঞ্জালের মধ্যে এই পদ পড়ে থাকতে দেখা যায়। বারিলা সেন্টার ফর ফুড অ্যান্ড নিউট্রিশনের গবেষণা অনুসারে, আসলে গোটা দেশের জঞ্জালের প্রায় ৪০ শতাংশই খাদ্য।

পাইকারি খাদ্য বিক্রেতা, খাদ্য বিতরণ পরিষেবা থেকে শুরু করে বাসার রান্নাঘর– সব জায়গায় এমন অপচয় ঘটে৷ গোটা বিশ্বে খাদ্য অপচয়ের নিরিখে ইন্দোনেশিয়া তৃতীয় স্থানে রয়েছে। এক্ষেত্রে পরিবর্তন আনা সহজ নয়। 

হ্যারিস সুইটস পুরি ম্যানসনের জেনারেল ম্যানেজার আন্তন রেজি মনে করেন, ‘‘হোটেলে ফুড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো কিছু অপচয় না করাই সবচেয়ে জরুরি। কিন্তু কখনো সেটা পুরোপুরি সম্ভব হয় না। আমরা এখন ‘সারপ্লাস অ্যাপ্লিকেশন’ নামের এক অ্যাপ ব্যবহার করে খাদ্যের অপচয় কমাতে পারছি৷’’

আন্তন রেজির রেস্তোরাঁর বাড়তি খাদ্য এখন সারপ্লাস অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে৷ রেস্তোরাঁ, হোটেল, সুপারমার্কেট, এমনকি খামারের উদ্বৃত্ত খাবারও কমপক্ষে ৫০ শতাংশ ছাড় দিয়ে এই অ্যাপের মাধ্যমে বিক্রি করা যায়৷

দোকান বা রেস্তোরাঁ বন্ধ করার প্রায় তিন ঘণ্টা আগে বিক্রেতারা অ্যাপে খাবারের তালিকা প্রকাশ করেন। সেই খাবার হয় তুলে নেওয়া হয়, অথবা কুরিয়ারের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। ইন্দোনেশিয়ার ১২টি শহরে ইতোমধ্যেই এই অ্যাপ চালু হয়ে গেছে। সারপ্লাস অ্যাপের কর্ণধার মুহাম্মাদ আগুং সাপুত্রা বলেন, ‘‘আসলে প্রায় ৮০ শতাংশ খাদ্যের অপচয় বন্ধ করে উলটে উপার্জন করা সম্ভব। ব্যবহারকারীরা যাতে বাড়তি খাদ্য মজুত করে লোকসান না করেন, সেটাই আমাদের অ্যাপের লক্ষ্য৷’’

তবে প্রতি বছর লাখ লাখ টন খাদ্য ফেলে দেওয়া হয়৷ অথচ সে দেশেই অনেক শিশু অপুষ্টিতে ভোগে। সবে বিষয়টি নিয়ে সরকারের টনক নড়েছে৷ স্লামেত নামের সংসদ সদস্য বলেন, ‘‘এমন খাদ্যের অপচয় নিয়ন্ত্রণ করতে সবে আইনের খসড়া প্রস্তুত হয়েছে৷ আমরা ২০২৪ সালের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করার অঙ্গীকার করেছি৷ খাদ্য নিরাপত্তার বিষয় নিয়ে সরকারের উদ্বিগ্ন হওয়া উচিত৷ তবে এখনো কোনো বিধিনিয়ম নেই৷’’

আইন প্রণয়ন হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার সরকার দেশের ছয় ধর্মের নেতাদের খাদ্য অপচয় কমানোর দূত হিসেবে কাজে লাগাতে চাইছে।

স্থানীয় সমাবেশ ও ধর্মীয় বাণী প্রচারের সময় তাঁদের অপচয় এড়ানোর বার্তা দেবার অনুরোধ করা হয়েছে। আপাতত এভাবে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা সত্ত্বেও সরকার দ্রুত দীর্ঘমেয়াদী সমাধান সূত্রের আশা করছে।

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

১৭ মার্চ ২০২৬
এমডব্লিউসিতে হুয়াওয়ের আটটি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
১২ মার্চ ২০২৬
আইসিটি শিল্পে সরকারের সমর্থন জোরদার হবে, বেসিসের ইফতারে বক্তরা
১২ মার্চ ২০২৬
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এমডব্লিউসিতে হুয়াওয়ের আটটি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
  2. আলবার্ট আইনস্টাইন : মহাবিশ্বকে নতুন করে দেখার শিক্ষা
  3. আইসিটি শিল্পে সরকারের সমর্থন জোরদার হবে, বেসিসের ইফতারে বক্তরা
  4. প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
  5. রিল বানিয়েই জেতা যাবে নতুন ‘ভিভো স্মার্টফোন’
  6. ডেটা চার্জ ছাড়াই মধ্যপ্রাচ্যে যোগাযোগের সুযোগ দিচ্ছে বাংলালিংক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x