Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:১৬, ২৩ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:১৬, ২৩ অক্টোবর ২০২৬
আরও খবর
বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমাবে ৮১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোন
স্মার্টফোনের আইপি রেটিং নাকি মিলিটারি গ্রেড প্রোটেকশন, কোনটি কী সুরক্ষা দেয়?
কাল শুরু হচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
হোয়াটসঅ্যাপ নাকি হোয়াটসঅ্যাপ বিজনেস, কোনটি আপনার জন্য?

ডেলের ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:১৬, ২৩ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:১৬, ২৩ অক্টোবর ২০২৬

ডেল টেকনোলজিসের ফিসক্যাল ইয়ার ২০২৬-এর ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার—ইমার্জিং মার্কেট’ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সার্ভার ব্যবসায় অসামান্য পারফরম্যান্স ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সম্প্রতি থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত ফুকেট ম্যারিয়ট রিসোর্ট অ্যান্ড স্পায় আয়োজিত ‘ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬’ অনুষ্ঠানে পুরস্কারটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন ইমার্জিং মার্কেটসের ম্যানেজিং ডিরেক্টর চিন ওয়াহ মাক, প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্টের সিনিয়র ডিরেক্টর লুকাস সল্টার এবং ডেল বাংলাদেশের চ্যানেল সেলসের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ।

স্মার্ট টেকনোলজিসের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “ডেল টেকনোলজিসের কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করা স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। বাংলাদেশের যেসব সম্মানিত কাস্টমার ডেল সার্ভার ও আমাদের এন্টারপ্রাইজ সলিউশনের ওপর আস্থা রেখে চলেছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাদের কাস্টমার, পার্টনার এবং নিবেদিতপ্রাণ টিমের সদস্যদের, যাঁদের অব্যাহত সহযোগিতা ও বিশ্বাসের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।”

প্রতিষ্ঠানটির মতে, এ পুরস্কার বাংলাদেশের সার্ভার বাজার সম্প্রসারণ এবং বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ও উচ্চক্ষমতাসম্পন্ন তথ্যপ্রযুক্তি অবকাঠামো নিশ্চিত করতে স্মার্ট টেকনোলজিসের ভূমিকার স্বীকৃতি।

ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এন্টারপ্রাইজ সার্ভারের গুরুত্বও বাড়ছে। ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদা অনুযায়ী এন্টারপ্রাইজ কম্পিউটিং সলিউশন দিয়ে সহযোগিতা করছে।

ডেল বাংলাদেশের চ্যানেল সেলসের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ আশা প্রকাশ করেন, এ আন্তর্জাতিক স্বীকৃতি ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্ব আরও সুদৃঢ় করা, গ্রাহকদের জন্য বাড়তি মূল্য সংযোজন এবং বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে স্মার্ট টেকনোলজিসের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।
 

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

০৪ নভেম্বর ২০২৬
বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমাবে ৮১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোন
০৪ নভেম্বর ২০২৬
স্মার্টফোনের আইপি রেটিং নাকি মিলিটারি গ্রেড প্রোটেকশন, কোনটি কী সুরক্ষা দেয়?
০৪ নভেম্বর ২০২৬
কাল শুরু হচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন ফোন না কিনেও পুরোনো অ্যান্ড্রয়েড দীর্ঘদিন চালানোর উপায়
  2. বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমাবে ৮১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোন
  3. স্মার্টফোনের আইপি রেটিং নাকি মিলিটারি গ্রেড প্রোটেকশন, কোনটি কী সুরক্ষা দেয়?
  4. কাল শুরু হচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট
  5. চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x