Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ১৭ মে ২০২৬
আপডেট: ১২:৫৬, ১৭ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ১৭ মে ২০২৬
আপডেট: ১২:৫৬, ১৭ মে ২০২৬
আরও খবর
ইউএসবি-সি পোর্টে ভিডিও চলবে কি না, বুঝবেন যেভাবে
টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড
আইএইএর সাধারণ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার
ফেলে রাখা ল্যাপটপেই সাশ্রয়ী প্রযুক্তি, মিলছে ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি ও পর্যটনে তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বারোপ রাষ্ট্রদূত শফিকুর রহমানের

টিপি-লিংকের ক্যাম্পেইন উদ্বোধন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে বিনিয়োগের আগ্রহ

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ১৭ মে ২০২৬
আপডেট: ১২:৫৬, ১৭ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ১৭ মে ২০২৬
আপডেট: ১২:৫৬, ১৭ মে ২০২৬

দেশের অন্যতম প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের আয়োজনে ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে এই আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম (ম্যানুফ্যাকচারিং অপারেশনস) শুরুর আগ্রহ প্রকাশ করেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং।

গতকাল শনিবার (১৬ মে) রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

অনুষ্ঠানে লিন ওয়াং বলেন, টিপি-লিংকের দর্শন হলো-প্রতিটি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান যেন একটি নির্ভরযোগ্য, দ্রুত ও সুরক্ষিত নেটওয়ার্কের আওতায় আসে। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে টিপি-লিংক বদ্ধপরিকর। আমরা চাই, গ্রাহকরা যেন একটি নেটওয়ার্কের মাধ্যমে সব ডিভাইস সংযুক্ত রাখতে পারেন, আর সেই লক্ষ্যেই আমাদের সব উদ্ভাবন।

সরকারের অনুকূল নীতিমালার সুবিধা নিয়ে জনপ্রিয় নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক এখন ‘মেক ইন বাংলাদেশ’ রূপকল্পের আওতায় বিভিন্ন উদ্যোগ সক্রিয়ভাবে যাচাই করে দেখছে বলেও জানান তিনি।

অনুষ্ঠান সম্পর্কে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, আমাদের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘ পথচলা উদযাপন এবং টিপি-লিংকের নতুন উদ্ভাবনী ক্যাম্পেইন গ্রাহকদের মাঝে ছড়িয়ে দিতেই এই বিশেষজ্ঞ মিলনমেলার আয়োজন করা হয়েছে। আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তির সম্ভাবনা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হবে।

অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ নামক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা পণ্য কিনে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে প্রতি সপ্তাহে টেলিভিশন থেকে শুরু করে ফাইনাল পুরস্কার হিসেবে মোটরবাইক জিততে পারবেন।

প্রধান আকর্ষণ হিসেবে এ অনুষ্ঠানের এক্সপেরিয়েন্স জোনে টিপি-লিংক ছাড়াও কোম্পানিটির সাব-ব্র্যান্ড ওমাডা, ভিজি, ট্যাপো এবং মারকিউসিস-এর বেশ কিছু নতুন পণ্য উপভোগের সুযোগ পান অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং এক্সেল টেকনোলজিসের ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে টিপি-লিংকের পণ্যের বাস্তব ব্যবহারিক সফলতা ও শিল্পোত্তর চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। ক্যাম্পেইন উদ্বোধনের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা, টেকনিক্যাল সাপোর্ট ও বাজারে টিপি-লিংকের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

প্রযুক্তি
১৫ সেপ্টেম্বর ২০২৬
ফেলে রাখা ল্যাপটপেই সাশ্রয়ী প্রযুক্তি, মিলছে ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা
১৪ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
১৪ সেপ্টেম্বর ২০২৬
বে ওয়েভের সফটওয়্যার উদ্বোধন ও কর্পোরেট মিলনমেলা অনুষ্ঠিত
০৯ সেপ্টেম্বর ২০২৬
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি বিআইজেএফের এজিএমে
০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে এখনো যুক্তরাষ্ট্রে বড় পরিসরে চাকরি কমছে না
০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজের ছবিকে ৮০-এর দশকের মতো বানাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ২ বছরের ওয়ারেন্টি
০৯ সেপ্টেম্বর ২০২৬
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির
০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, থাকছে ফ্ল্যাগশিপের নানা সুবিধা
০৮ সেপ্টেম্বর ২০২৬
একবার চার্জে ল্যাপটপ কতক্ষণ চলা স্বাভাবিক, ব্যাটারি ভালো রাখবেন যেভাবে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইএইএর সাধারণ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার
  2. ফেলে রাখা ল্যাপটপেই সাশ্রয়ী প্রযুক্তি, মিলছে ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা
  3. বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
  4. এআই দিয়ে সহজে আয় করার ৫ উপায়
  5. বে ওয়েভের সফটওয়্যার উদ্বোধন ও কর্পোরেট মিলনমেলা অনুষ্ঠিত
  6. উইন্ডোজ ১১ ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়ানোর কার্যকর উপায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x