Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ২০ মে ২০২৬
আপডেট: ০৮:২৭, ২০ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ২০ মে ২০২৬
আপডেট: ০৮:২৭, ২০ মে ২০২৬
আরও খবর
‘অতিমানবীয় ক্ষমতার অধিকারী হয়ে যেতে পারে এআই’
নিউইয়র্ক সিটির স্কুলে নিষিদ্ধ হলো ‘এআই’
বিচারকরা এআইয়ের সহায়তা নিতে পারেন, নির্ভরতা নয় : আইনমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি : তথ্যমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

এআই এজেন্টের কারণে বাড়ছে সাইবার ঝুঁকি : সফোস

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ২০ মে ২০২৬
আপডেট: ০৮:২৭, ২০ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ২০ মে ২০২৬
আপডেট: ০৮:২৭, ২০ মে ২০২৬

দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের আইটি ও সাইবার সিকিউরিটি ব্যবস্থাপনায় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে দুর্বল ‘নন-হিউম্যান আইডেন্টিটি’ এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এজেন্টের দ্রুত বিস্তার। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস প্রকাশিত ‘স্টেট অব আইডেন্টিটি সিকিউরিটি ২০২৬’ শীর্ষক এক বৈশ্বিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। বিশ্বের ১৭টি দেশের ৫ হাজার আইটি ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের ওপর জরিপ চালিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক বছরে বিশ্বের প্রায় ৭১% প্রতিষ্ঠান অন্তত একবার আইডেন্টিটি-ব্রিচ বা সাইবার হামলার শিকার হয়েছে। আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিটিতে গড়ে তিনটি করে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রায় ৫% প্রতিষ্ঠান জানিয়েছে তারা ছয় বা তার চেয়ে বেশিবার ব্রিচের শিকার হয়েছে, যা একই প্রতিষ্ঠানে বারবার সাইবার আক্রমণের একটি বড় ইঙ্গিত।

গবেষণায় দেখা গেছে, সাইবার হামলার প্রধান দুটি কারণের একটি হলো কর্মীদের ভুল এবং অন্যটি দুর্বল প্রযুক্তিগত ব্যবস্থাপনা। মূলত ৪৩% ঘটনা ঘটেছে কর্মীদের অসচেতনতা বা ভুলের কারণে। অন্যদিকে, ৪১% ঘটনার পেছনে দায়ী ছিল দুর্বল নন-হিউম্যান আইডেন্টিটি (এনএইচআই) ব্যবস্থাপনা। বর্তমান সময়ে এজেন্টিক এআই বা এআই এজেন্টের দ্রুত বিস্তার এই নিরাপত্তাহীনতাকে আরও বেশি জটিল করে তুলছে।

সাইবার অপরাধীদের কাছে আইডেন্টিটির তথ্য এখন অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোট র‍্যানসমওয়্যার হামলার দুই-তৃতীয়াংশ বা ৬৭% ক্ষেত্রেই দেখা গেছে আইডেন্টিটির তথ্য চুরি করে অপরাধীরা সিস্টেমে প্রবেশাধিকার (অ্যাক্সেস) পেয়েছে। সফোসের গবেষণায় গত এক বছর ধরেই এই প্রবণতা ধারাবাহিকভাবে লক্ষ্য করা যাচ্ছে।

এই ধরনের সাইবার হামলার কারণে প্রতিষ্ঠানগুলো মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তথ্য পুনরুদ্ধারে প্রতিষ্ঠানগুলোর গড়ে খরচ হচ্ছে ১.৬৪ মিলিয়ন ডলার। এমনকি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৩% প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার ডলারের বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। সামগ্রিকভাবে, ১০% প্রতিষ্ঠান আইডেন্টিটি-সম্পর্কিত বড় ধরনের ব্রিচের শিকার হয়েছে, যার মূল পরিণতি ছিল তথ্য চুরি, র‍্যানসমওয়্যার আক্রমণ এবং ব্যাপক আর্থিক ক্ষতি।

সফোসের প্রতিবেদনে সাইবার হামলা শনাক্তকরণের ঘাটতিকে এখনও একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে জটিল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সরকারি খাতে এই ধরনের ব্রিচ বা হামলার হার সবচেয়ে বেশি। এছাড়া যেসব প্রতিষ্ঠান সঠিক কমপ্লায়েন্স বা নিরাপত্তা নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করতে পারছে না, তারা অন্য যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

এই ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সফোসের বিশেষজ্ঞরা হিউম্যান ও নন-হিউম্যান- উভয় ধরনের আইডেন্টিটির জন্যই বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো- সব ধরনের ইউজার অ্যাকাউন্টে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) বাধ্যতামূলক করা, ‘লিস্ট-প্রিভিলেজ অ্যাক্সেস’ নিয়ম (যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু অ্যাক্সেস দেওয়া) প্রয়োগ করা এবং অব্যবহৃত বা নিষ্ক্রিয় আইডেন্টিটি দ্রুত সিস্টেম থেকে সরিয়ে ফেলা।

নন-হিউম্যান আইডেন্টিটির সুরক্ষায় এগুলোর একটি সুনির্দিষ্ট তালিকা বা ইনভেন্টরি তৈরি করে আলাদা করার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘস্থায়ী ক্রেডেনশিয়ালের পরিবর্তে স্বল্পস্থায়ী ক্রেডেনশিয়াল ব্যবহার এবং এগুলোকে সুরক্ষিত রাখতে ‘সিক্রেটস ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এআই এজেন্টের কারণে যেহেতু নন-হিউম্যান আইডেন্টিটির ব্যবহার দিন দিন বাড়ছে, তাই বর্তমান প্রেক্ষাপটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ‘আইডেন্টিটি থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ (আইটিডিআর) সক্ষমতা বৃদ্ধি এবং ‘জিরো ট্রাস্ট’ মডেলের প্রয়োগ এখন সময়ের দাবি।

এআই সফোস প্রতিবেদন
১৬ মে ২০২৬
‘মিথ্যা বলায়’ পারদর্শী হচ্ছে এআই, সতর্কতা এমআইটি গবেষকদের
০৩ মে ২০২৬
যে ৮ উপায়ে এআই ব্যবহার করতে পারে শিক্ষার্থীরা
০৩ মে ২০২৬
দেশ-বিদেশের ১ হাজার অংশগ্রহণকারীকে নিয়ে শুরু হচ্ছে এআই বিল্ডফেস্ট
২৮ এপ্রিল ২০২৬
এআই চ্যাটবটকে গোপন ১০ তথ্য দিলে আসতে পারে বিপদ
০৩ ডিসেম্বর ২০২৫
এআই চশমায় নতুন যুগ : মেটার মুকুট ছিনিয়ে নেবে চীনা প্রযুক্তি!
১৮ নভেম্বর ২০২৫
‘এআই’কে অন্ধভাবে বিশ্বাস করবেন না : সুন্দর পিচাই
০৯ নভেম্বর ২০২৫
বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা খাতকে যেভাবে বদলে দিচ্ছে এআই
০৭ নভেম্বর ২০২৫
চ্যাটজিপিটি নিজেকে শেষ করার প্ররোচনা দেয়, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
২৯ অক্টোবর ২০২৫
বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি এনভিডিয়া
০৩ অক্টোবর ২০২৫
আদালত কক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যায়বিচারের বিপ্লব নাকি মৌলিক অধিকারের ঝুঁকি?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি বিআইজেএফের এজিএমে
  2. এআইয়ের কারণে এখনো যুক্তরাষ্ট্রে বড় পরিসরে চাকরি কমছে না
  3. নিজের ছবিকে ৮০-এর দশকের মতো বানাবেন যেভাবে
  4. দেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ২ বছরের ওয়ারেন্টি
  5. একবার চার্জে ল্যাপটপ কতক্ষণ চলা স্বাভাবিক, ব্যাটারি ভালো রাখবেন যেভাবে
  6. ৪ লাখ নিবন্ধনের মাইলফলকে গ্রামীণফোন একাডেমি, চাহিদার শীর্ষে এআই কোর্সে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x