বিদেশে রিমোট জব খুঁজছেন? কাজের সুযোগ মিলবে এসব ওয়েবসাইটে
তথ্যপ্রযুক্তির বিকাশে বদলে গেছে কাজের ধরন। এখন নির্দিষ্ট কোনো অফিসে উপস্থিত না থেকেও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানে কাজ করার এই ব্যবস্থাই পরিচিত রিমোট জব বা দূরবর্তী চাকরি হিসেবে।
ফ্রিল্যান্সারদের পাশাপাশি সফটওয়্যার উন্নয়ন, লেখালেখি, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল বিপণন, তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রক্রিয়াকরণসহ বিভিন্ন পেশার মানুষের জন্য আন্তর্জাতিক রিমোট কাজের সুযোগ রয়েছে। তবে কাজ খোঁজার ক্ষেত্রে বিশ্বস্ত ও পরিচিত প্ল্যাটফর্ম বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।
নিচে রিমোট চাকরি ও ফ্রিল্যান্স কাজের জন্য পরিচিত ৪০টি ওয়েবসাইটের তালিকা দেওয়া হলো—
১. আপওয়ার্ক - বিভিন্ন দক্ষতা অনুযায়ী প্রকল্পভিত্তিক কাজ পাওয়া যায়।
২. ফাইভার - নির্দিষ্ট সেবার প্যাকেজ বা ‘গিগ’ তৈরি করে কাজ পাওয়ার সুযোগ রয়েছে।
৩. ফ্রিল্যান্সার - বিভিন্ন প্রকল্পে দরপত্র বা প্রতিযোগিতার মাধ্যমে কাজ নেওয়া যায়।
৪. টপটাল - দক্ষ ফ্রিল্যান্স পেশাজীবীদের জন্য পরিচিত প্ল্যাটফর্ম। এখানে যুক্ত হতে কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।
৫. পিপলপারআওয়ার - ঘণ্টাভিত্তিক বা নির্দিষ্ট কাজের জন্য পারিশ্রমিক পাওয়ার সুযোগ রয়েছে।
৬. গুরু - দক্ষ পেশাজীবী ও নিয়োগদাতাদের মধ্যে যোগাযোগ তৈরি করে।
৭. সিমপ্লিহায়ার্ড- বিভিন্ন দেশের চাকরির বিজ্ঞপ্তি খোঁজার পাশাপাশি রিমোট কাজের সুযোগও পাওয়া যায়।
৮. উই ওয়ার্ক রিমোটলি- আন্তর্জাতিক রিমোট চাকরির জন্য পরিচিত বড় প্ল্যাটফর্মগুলোর একটি।
৯. ফ্লেক্সজবস - যাচাই করা নমনীয় ও রিমোট চাকরির বিজ্ঞপ্তির জন্য পরিচিত।
১০. রিমোট ওকে - প্রযুক্তি ও অপ্রযুক্তি-দুই ধরনের রিমোট চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়।
১১. ওয়েলফাউন্ড - স্টার্টআপ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খোঁজার জন্য পরিচিত প্ল্যাটফর্ম।
১২. লিংকডইন - পেশাগত যোগাযোগের পাশাপাশি বিভিন্ন দেশের রিমোট চাকরির বিজ্ঞপ্তিও পাওয়া যায়।
১৩. ইনডিড - বিশ্বের বড় চাকরি খোঁজার প্ল্যাটফর্মগুলোর একটি। রিমোট চাকরি খোঁজার জন্য আলাদা ফিল্টার রয়েছে।
১৪. গ্লাসডোর - চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি প্রতিষ্ঠান, বেতন ও কর্মপরিবেশ সম্পর্কে তথ্য পাওয়া যায়।
১৫. মনস্টার - বিভিন্ন দেশের চাকরির সুযোগ খোঁজার জন্য পরিচিত ওয়েবসাইট।
১৬. জিপরেক্রুটার - চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে যোগাযোগ সহজ করে।
১৭. ডাইস - বিশেষ করে প্রযুক্তি খাতের চাকরির জন্য পরিচিত।
১৮. ক্যারিয়ারবিল্ডার - বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি রিমোট কাজের সুযোগ রয়েছে।
১৯. জবইজজব - বিভিন্ন আন্তর্জাতিক চাকরির বিজ্ঞপ্তি এক জায়গায় খুঁজে পাওয়ার সুযোগ দেয়।
২০. জুবল - বিশ্বের বিভিন্ন দেশের চাকরির বিজ্ঞপ্তি একত্রে প্রকাশ করে।
২১. অ্যাডজুনা - চাকরির বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত তথ্য খুঁজে পাওয়া যায়।
২২. জব ডটকম -চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের সংযোগের জন্য ব্যবহৃত প্ল্যাটফর্ম।
২৩. গেটওয়ার্ক - চাকরির সুযোগ খোঁজা ও নিয়োগদাতার সঙ্গে যোগাযোগের সুবিধা রয়েছে।
২৪. টাস্কর্যাবিট - বিভিন্ন ধরনের ছোট কাজ ও সেবাভিত্তিক কাজের জন্য পরিচিত।
২৫. ক্লাউডপিপস - ফ্রিল্যান্সারদের জন্য দীর্ঘমেয়াদি কাজ খোঁজার সুযোগ রয়েছে।
২৬. ওয়ার্কিং নোম্যাডস -বিশেষ করে ডিজিটাল পেশাজীবীদের রিমোট কাজের বিজ্ঞপ্তি পাওয়া যায়।
২৭. রিমোটিভ - বিভিন্ন বিভাগ ও পেশায় রিমোট চাকরির সুযোগ খুঁজে পাওয়া যায়।
২৮. ফ্লেক্সা- নমনীয় ও দূরবর্তী কাজের সুযোগের জন্য পরিচিত প্ল্যাটফর্ম।
২৯. রিমোটহাব- রিমোট চাকরি ও ফ্রিল্যান্স কাজের জন্য ব্যবহৃত প্ল্যাটফর্ম।
৩০. অথেনটিক জবস - নকশাবিদ, সফটওয়্যার নির্মাতা ও ডিজিটাল পেশাজীবীদের চাকরির জন্য পরিচিত।
৩১. ইউএসএজবস - যুক্তরাষ্ট্র সরকারের অফিসিয়াল চাকরির পোর্টাল। বিভিন্ন সময়ে রিমোট চাকরির সুযোগও পাওয়া যায়।
৩২. ক্লিয়ারেন্সজবস - নিরাপত্তা অনুমোদন প্রয়োজন হয় এমন চাকরির জন্য বিশেষায়িত প্ল্যাটফর্ম।
৩৩. দ্য মিউজ - চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি ক্যারিয়ার উন্নয়নের বিভিন্ন পরামর্শ পাওয়া যায়।
৩৪. ড্রিবল - নকশাবিদদের জন্য পরিচিত প্ল্যাটফর্ম। নকশাসংক্রান্ত কাজ ও চাকরির সুযোগ পাওয়া যায়।
৩৫. বিহ্যান্স - নকশাবিদ ও সৃজনশীল পেশাজীবীদের কাজ প্রদর্শনের পাশাপাশি চাকরির সুযোগ খোঁজার সুবিধা রয়েছে।
৩৬. ৯৯ডিজাইনস - গ্রাফিক নকশার কাজের জন্য বিশেষায়িত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।
৩৭. ডিজাইনহিল- গ্রাফিক নকশা ও সৃজনশীল কাজের সুযোগের জন্য পরিচিত।
৩৮. কনটেন্টলি - লেখালেখি ও বিষয়বস্তু তৈরির কাজের সঙ্গে পেশাজীবীদের যুক্ত করার জন্য ব্যবহৃত প্ল্যাটফর্ম।
৩৯. রিমোটসিও -বিভিন্ন ধরনের দূরবর্তী চাকরির সুযোগ খুঁজে পাওয়া যায়।
৪০. রিমোটকো - রিমোট চাকরি খোঁজার জন্য ব্যবহৃত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।
কাজ পাওয়ার আগে যা খেয়াল রাখবেন
রিমোট চাকরির নামে প্রতারণার ঘটনাও ঘটে। তাই কোনো প্রতিষ্ঠানে আবেদন বা কাজ শুরুর আগে প্রতিষ্ঠানের পরিচয়, ওয়েবসাইট, চাকরির শর্ত, পারিশ্রমিক দেওয়ার পদ্ধতি ও চুক্তির বিষয়গুলো যাচাই করা জরুরি। চাকরি দেওয়ার নামে অস্বাভাবিক অগ্রিম অর্থ দাবি করলে সতর্ক থাকতে হবে।
এ ছাড়া নিজের দক্ষতা অনুযায়ী প্ল্যাটফর্ম নির্বাচন, আপডেট জীবনবৃত্তান্ত তৈরি, ভালো পোর্টফোলিও এবং পেশাগত যোগাযোগ বাড়ানো আন্তর্জাতিক রিমোট চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক