Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৪, ১৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৪, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
অক্টোবরের আকাশে বিরল ‘হান্টার্স মুন’, পাশে দেখা মিলবে শনি গ্রহের
মাঝ আকাশে ইঞ্জিন বিকল, তবুও ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’
ভূমিকম্প নয়, নেপালের প্লাবন ছিল পাহাড় ধসের কারণে : ইউএসজিএস
আজ রাতেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
চন্দ্রগ্রহণ বৃহস্পতিবার, যেসব অঞ্চল থেকে দেখা যাবে

পৃথিবী থেকে এক ‘আলোকদিবস’ দূরত্ব ছুঁতে যাচ্ছে নাসার ভয়েজার ১

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৪, ১৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৪, ১৫ নভেম্বর ২০২৬
পৃথিবী থেকে প্রথম মানবসৃষ্ট বস্তু হিসেবে এক ‘আলোকদিবস’ দূরত্ব অতিক্রম করার ঐতিহাসিক মাইলফলকের দ্বারপ্রান্তে পৌঁছেছে নাসার মহাকাশযান ভয়েজার ১। ফাইল ছবি

 

 

১৯৭৭ সালে উৎক্ষেপণের পর থেকে পৃথিবী থেকে অন্য যেকোনো মহাকাশযানের চেয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘ভয়েজার ১’। কয়েক বছর আগেই আমাদের সৌরজগৎ ছাড়িয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে (ইন্টারস্টেলার স্পেস) প্রবেশ করা এই মহাকাশযানটি এখন এক অভূতপূর্ব মাইলফলকের দ্বারপ্রান্তে। এটি পৃথিবী থেকে এক ‘আলোকদিবস’ অর্থাৎ আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বে পৌঁছাতে যাচ্ছে। খবর রয়টার্সের। 

এক আলোকদিবস সমান প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার। নাসা জানিয়েছে, মহাশূন্যের প্রায় শূন্যস্থানের ভেতর দিয়ে ঘণ্টায় প্রায় ৩৮ হাজার মাইল (৬১ হাজার কিলোমিটার) গতিতে ছুটে চলা ভয়েজার-১ আগামী বুধবার (১৮ নভেম্বর) গ্রিনিচ মান সময় ১০টা ১৬ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৬ মিনিট) পৃথিবী থেকে এই ঐতিহাসিক দূরত্বে পৌঁছাবে। রোবটিক এই মহাকাশযানটি মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু হিসেবে অনন্য মর্যাদা লাভ করেছে।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) স্পেস রেডিয়েশন ল্যাবরেটরির জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং ১৯৭৩ সাল থেকে ভয়েজার কর্মসূচির সঙ্গে যুক্ত জ্যোতির্পদার্থবিজ্ঞানী অ্যালান কামিংস বলেন, আমি এটিকে প্রকৌশলগত মাইলফলক হিসেবে দেখি, যা ভয়েজার ১-এর বিস্ময়কর দীর্ঘায়ু প্রমাণ করে। পাশাপাশি এত দূরত্ব থেকেও ভয়েজার ১-এর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারাটাও একটি বিশাল প্রকৌশলগত সাফল্য।

মহাজাগতিক বিশাল দূরত্ব পরিমাপের ক্ষেত্রে ‘আলোকবর্ষ’ শব্দটি অনেকের কাছে বেশি পরিচিত। আলোর একটি কণা (ফোটন) এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে, যা প্রায় ৫ দশমিক ৯ ট্রিলিয়ন মাইল (৯ দশমিক ৫ ট্রিলিয়ন কিলোমিটার)। উদাহরণস্বরূপ, আমাদের সৌরজগতের বাইরে সবচেয়ে কাছের নক্ষত্রমণ্ডলী হলো ‘আলফা সেন্টাউরি’, যা প্রায় ৪ দশমিক ২৪ আলোকবর্ষ দূরে অবস্থিত।

যমজ মহাকাশযানের যাত্রা

৪৯ বছর আগে সৌরজগতের বাইরের গ্রহগুলো পর্যবেক্ষণের উদ্দেশ্যে যমজ মহাকাশযান ভয়েজার ১ এবং ভয়েজার ২ উৎক্ষেপণ করা হয়েছিল। ভয়েজার ২ উৎক্ষেপণের ১৬ দিন পর ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে টাইটান থ্রিই-সেন্টোর রকেটে চড়ে মহাকাশে যাত্রা শুরু করে ভয়েজার ১। তবে কয়েক মাসের মধ্যেই এটি তার যমজ যানটিকে ছাড়িয়ে এগিয়ে যায়।

বিজ্ঞানী কামিংস জানান, ভয়েজার ১ বৃহস্পতি ও শনি গ্রহ এবং এদের উপগ্রহগুলো সম্পর্কে প্রচুর নতুন তথ্য পাঠিয়েছে। এটি বৃহস্পতির চারপাশে একটি পাতলা বলয় এবং আগে অজানা থাকা ‘থিবি’ ও ‘মেটিস’ নামের দুটি উপগ্রহ আবিষ্কার করে। পরবর্তীতে শনি গ্রহের চারপাশে পাঁচটি নতুন উপগ্রহ এবং ‘জি-রিং’ নামের একটি বলয় শনাক্ত করে।

অন্যদিকে, ইউরেনাস ও নেপচুন গ্রহ পর্যবেক্ষণের জন্য ভয়েজার ২ ভিন্ন পথ বেছে নিয়েছিল। কামিংস জানান, ভয়েজার ২-এর পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছাতে আরও নয় বছর লাগবে, যা ২০৩৫ সালের নভেম্বরে ঘটতে পারে।

সূর্যের কণা ও চৌম্বকক্ষেত্র দিয়ে তৈরি সুরক্ষা বলয় বা ‘হেলিওস্ফিয়ারের’ বাইরের প্রান্ত অতিক্রম করে ২০১২ সালে প্রথম মহাকাশযান হিসেবে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে ভয়েজার ১। কামিংসের মতে, কম শক্তির গ্যালাকটিক মহাজাগতিক রশ্মির (দ্রুতগতির শক্তিশালী কণা) বর্ণালি সম্পর্কে তথ্য পাঠানো প্রথম মহাকাশযান হলো ভয়েজার ১। সৌরবায়ুর বাধার কারণে হেলিওস্ফিয়ারের ভেতর থেকে এই কণাগুলো পর্যবেক্ষণ করা সম্ভব ছিল না। পরবর্তীতে ২০১৮ সালে ভয়েজার ২-ও আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে।

এক বিজ্ঞানীর ৫৩ বছরের সাধনা

ক্যালটেকে ডক্টরাল থিসিসের জন্য মহাজাগতিক রশ্মি নিয়ে করা একটি বেলুন-ভিত্তিক পরীক্ষা ব্যর্থ হওয়ার পর কাকতালীয়ভাবে ভয়েজার দলের সঙ্গে যুক্ত হন অ্যালান কামিংস। উত্তর কানাডায় নামার কথা থাকলেও বেলুনটি দেড়বার পৃথিবী প্রদক্ষিণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে গিয়ে পড়ে এবং প্যারাসুট ছাড়াই অবতরণ করায় ধ্বংস হয়ে যায়। এরপর ১৯৭৩ সালে ভয়েজার কসমিক রে সাবসিস্টেম তৈরির শুরুতেই তাকে চাকরির প্রস্তাব দেওয়া হয়। ২৯ বছর বয়সে যোগ দেওয়া ৮২ বছর বয়সী এই বিজ্ঞানী বলেন, বেলুনটি হারিয়ে যাওয়া আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছিল, কারণ ভয়েজার মিশনই আমার কর্মজীবনের মেরুদণ্ড। আমি ৫৩ বছর ধরে এটি নিয়ে কাজ করছি এবং এর তথ্য বিশ্লেষণ করছি।

ভিনগ্রহীদের জন্য ‘গোল্ডেন রেকর্ড’

ভয়েজার ১ ও ২ উভয় মহাকাশযানেই একটি করে ‘গোল্ডেন রেকর্ড’ রয়েছে, যা ভবিষ্যতে কোনো বুদ্ধিমান ভিনগ্রহী প্রাণী মহাকাশযানটির দেখা পেলে তাদের কাছে পৃথিবীর গল্প পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তৈরি। ১২ ইঞ্চি (৩০ দশমিক ৫ সেন্টিমিটার) ব্যাসের সোনার প্রলেপ দেওয়া তামার এই ডিস্কে পৃথিবীর সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন ছবি ও শব্দ সংরক্ষিত আছে।

এতে রক সংগীতশিল্পী চাক বেরির ‘জনি বি. গুড’, বিটোভেনের ফিফথ সিম্ফনি এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের সংগীতের পাশাপাশি ৫৫টি ভাষায় শুভেচ্ছা বার্তা ও পৃথিবীর অবস্থান শনাক্ত করার নির্দেশনা রয়েছে।

তবে শত্রুভাবাপন্ন কোনো ভিনগ্রহী প্রাণী এই রেকর্ড খুঁজে পেলে পৃথিবীর অবস্থান জেনে বিপদ ডেকে আনতে পারে কি না, তা নিয়ে কোনো কোনো বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে কামিংস বলেন, বছরের পর বছর ধরে আমি এই উদ্বেগের কথা শুনেছি, তবে আমি কখনোই এটি নিয়ে চিন্তিত ছিলাম না। ভিনগ্রহীদের এটি খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

নাসা মহাকাশ গবেষণা

সংশ্লিষ্ট সংবাদ: নাসা

১১ এপ্রিল ২০২৬
চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ৪ নভোচারী
০৭ এপ্রিল ২০২৬
পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে ভ্রমণের নতুন রেকর্ড
০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগহীন থাকবেন আর্টেমিস নভোচারীরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ল্যাপটপ না ট্যাবলেট-দুই কাজেই লেনোভোর নতুন আইডিয়াপ্যাড ৫আই
  2. কম্পিউটারের গতি বাড়াতে উইন্ডোজের ৪ গোপন শর্টকাট
  3. হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে
  4. নয় শহরে আজ শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ
  5. মাইক্রোসফটের আউটলুক-টিমস-কোপাইলটে বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী
  6. দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ছাড়াল, ৯ মাসে বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x