স্পেকট্রামকে রাজস্ব নয়, দীর্ঘমেয়াদি ডিজিটাল প্রবৃদ্ধির চালিকাশক্তি করার আহ্বান

স্পেকট্রামকে শুধু সরকারি রাজস্ব আয়ের উৎস হিসেবে না দেখে জাতীয় ডিজিটাল অবকাঠামো ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ খাতের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনরা।তাদের মতে, সাশ্রয়ী মূল্যে অধিক স্পেকট্রাম বরাদ্দ এবং বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করা গেলে নেটওয়ার্কের মান উন্নয়নের পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতিতে বড় ধরনের প্রবৃদ্ধি সম্ভব।আজ...