ব্যাটারি বাঁচানো থেকে নেটওয়ার্ক ঠিক করা, এয়ারপ্লেন মোডের যত ব্যবহার

স্মার্টফোনের ‘এয়ারপ্লেন মোড’ নামটি শুনলে অনেকেরই মনে হয়, উড়োজাহাজে ওঠার সময়ই শুধু এই ফিচারটি প্রয়োজন। তবে বিমানের বাইরেও দৈনন্দিন জীবনে এর বেশ কিছু ব্যবহার রয়েছে। মোবাইল নেটওয়ার্ক ও অন্যান্য বেতার সংযোগ সাময়িকভাবে বন্ধ করার পাশাপাশি দুর্বল নেটওয়ার্ক এলাকায় ব্যাটারি সাশ্রয়, চার্জ দেওয়ার সময় বাড়তি শক্তি কম খরচ এবং কিছু সময়ের জন্য ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকতেও এয়ারপ্লেন মোড কাজে আসতে পারে...