Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:২৫, ০৮ জুলাই ২০২১
আপডেট: ০৭:৩২, ০৮ জুলাই ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:২৫, ০৮ জুলাই ২০২১
আপডেট: ০৭:৩২, ০৮ জুলাই ২০২১
আরও খবর
ভিসা নীতিতে ৬টি বড় পরিবর্তন আনল আরব আমিরাত
বেনজীর ইস্যুতে আমিরাত সরকার এখনও কিছু জানায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ইরানের জব্দকৃত অর্থ ছাড় দিতে পারে আরব আমিরাত
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আরব আমিরাত

দুবাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল শহর

এনটিভি অনলাইন ডেস্ক
০৭:২৫, ০৮ জুলাই ২০২১
আপডেট: ০৭:৩২, ০৮ জুলাই ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:২৫, ০৮ জুলাই ২০২১
আপডেট: ০৭:৩২, ০৮ জুলাই ২০২১
বুধবার গভীর রাতে আচমকা ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে দুবাই। ছবি : সংগৃহীত

স্থানীয় সময় বুধবার গভীর রাতে আচমকা ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই। ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে জানা যায়, দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলি বন্দরে নোঙর থাকা এক মালবাহী জাহাজে অগ্নিকাণ্ড থেকে এই বিপত্তি। সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের অভিঘাত এতটা তীব্র ছিল যে প্রায় ১৫ কিলোমিটার দূরেও সেটি অনুভূত হয়। দুবাইয়ের রাতের আকাশ ভেদ করে আগুনের আভা দেখা যায় শহরজুড়ে। এমনকী মহাকাশ থেকেও এই বিস্ফোরণ দেখা গিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে, দুর্ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

LATEST — Loud explosion heard at Jebel Ali Port in Dubai, cause unknownhttps://t.co/IzM9uNMZyFpic.twitter.com/XjgPyhExwd— DAILY SABAH (@DailySabah) July 7, 2021

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন দুবাইয়ের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা। আগুনের শিখাকে কাবু করতে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন কর্মীরা। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে যাঁরা কর্মরত ছিলেন, তাঁরা আগেই বেরিয়ে যান। কোনো দাহ্য বস্তু আগুনে জ্বলে এই বিস্ফোরণ বলে কর্তৃপক্ষ জানায়।

তবে, কর্তৃপক্ষের দিক থেকে ঘটনাটিকে কিছুটা হালকা করার চেষ্টা চলছে। তারা বলছে, এ ঘটনার তদন্ত হচ্ছে, তবে এমন দুর্ঘটনা বিশ্বের যেকোনো স্থানে হতে পারে।

দুবাইয়ের জেবেল আলি বন্দর বিশ্বের সবচেয়ে বড় মানব সৃষ্ট গভীর নৌবন্দর। কার্যত দুবাইয়ের জীবনীশক্তি বরা চলে এই বন্দরকে। যে জাহাজটিতে আগুন লেগেছিল, সেটি ছোট বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ওশান ট্রেডার নামের ওই জাহাজটি এপ্রিল থেকে দুবাই উপকূলে ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে—বন্দরে স্বাভাবিক কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয়, সেজন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত

সংশ্লিষ্ট সংবাদ: সংযুক্ত আরব আমিরাত

০৪ জুলাই ২০২৬
ভিসা নীতিতে ৬টি বড় পরিবর্তন আনল আরব আমিরাত
১৩ জুন ২০২৬
ইরানের জব্দকৃত অর্থ ছাড় দিতে পারে আরব আমিরাত
০৫ জুন ২০২৬
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানে ভূমিকম্পের আঘাত
  2. জুলাইয়ে মার্কিন হামলায় ইরানে নিহত ৫০, সমঝোতা স্থগিতের ইঙ্গিত
  3. মার্কিন হামলা চললে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়া হবে, হুঁশিয়ারি মোজতবা খামেনির
  4. যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত লঙ্ঘন করেছে : ইরান
  5. রাশিয়ার পশ্চিমে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৮
  6. ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-১’ সফলভাবে উৎক্ষেপণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x