বিশ্বে করোনায় মৃত ২ লাখ ৩৯ হাজারের বেশি
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ শনিবার সকালে বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩৯ হাজারের বেশি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩৪ লাখ ৬০৭ জন। তাদের মধ্যে বর্তমানে ২০ লাখ ৭৯ হাজার ৪৩৩ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৩৫১ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১০ লাখ ৮১ হাজার ৫৮৮ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৩৯ হাজার ৫৮৬ জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার দেশে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জন হলো। এ ছাড়া গতকাল পর্যন্ত নতুন করে আরো ৫৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আট হাজার ২৩১ জন আক্রান্ত হলো। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

অনলাইন ডেস্ক