ভ্যাকসিন নিলেন মার্কিন শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফসি
কোভিড-১৯ ভ্যাকসিন নিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি সোমবার জাতীয় স্বাস্থ্য সংস্থায় (এনআইএইচ) সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, অ্যান্থনি ফসির পাশাপাশি এ সময় সেখানে অন্যান্য সিনিয়র কমকর্তা ও ছয়জন স্বাস্থ্য কর্মীও এ ভ্যাকসিন নেন।
অ্যান্থনি ফসি, দেশের জনগণকে উৎসাহিত করতে তিনি সরাসরি টিভি ক্যামেরার সামনে এ ভ্যাকসিন নিলেন। এ সময় তিনি বলেন, ‘এ ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতার ব্যাপারে আমার পূর্ণ আস্থা রয়েছে।’
ফসি আরো বলেন, ‘আমি সবাইকে উৎসাহিত করতে চাই যাদের টিকা নেওয়ার সুযোগ রয়েছে, যাতে আমরা এই দেশকে সুরক্ষার চাদরে ঢেকে দিতে পারি। আর এর মধ্যদিয়ে মহামারি করোনাভাইরাসের অবসান ঘটবে।’

এনটিভি অনলাইন ডেস্ক