Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০০, ১৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:০২, ১৪ সেপ্টেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০০, ১৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:০২, ১৪ সেপ্টেম্বর ২০২০
আরও খবর
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপ যুক্তরাষ্ট্রের
হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প
ইরান যুদ্ধে হিমশিম যুক্তরাষ্ট্র, আরও ৮৭ বিলিয়ন ডলার চায় পেন্টাগন
ইরানের বেসামরিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প
হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে গেলে ‘বিশ্বজুড়ে ঝুঁকি’ তৈরি হবে : রুবিও

যুক্তরাষ্ট্রে টিকটকের দায়িত্ব নিতে যাচ্ছে ওরাকল

এনটিভি অনলাইন ডেস্ক
১১:০০, ১৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:০২, ১৪ সেপ্টেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০০, ১৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:০২, ১৪ সেপ্টেম্বর ২০২০

মাইক্রোসফটকে টেক্কা দিয়ে খুদে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মার্কিন কার্যক্রম পরিচালনার ব্যবসায়িক অংশীদার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল। তবে শেষ পর্যন্ত ওরাকলের সঙ্গে টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের চুক্তি চূড়ান্ত হবে কিনা, তা স্থির করবে দুই দেশের সরকার। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

মাসখানেক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, বেশ কিছু চীনা অ্যাপ যুক্তরাষ্ট্রের তথ্য চুরি করছে। ওই চীনা অ্যাপগুলোর জন্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যাহত হচ্ছে। ট্রাম্প বলেছিলেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে টিকটকের মতো অ্যাপ তাঁর দেশে নিষিদ্ধ করা হবে। তবে মার্কিন কোনো কোম্পানি যদি তা কিনে নেয়, তাহলে নিষিদ্ধ নাও করা হতে পারে।

ট্রাম্পের এই ঘোষণার পরই টিকটকের মার্কিন অপারেশনের দায়িত্ব কেনার প্রস্তুতি শুরু করে টেক জায়ান্ট মাইক্রোসফট। প্রযুক্তি দুনিয়ার অনুমান ছিল, সেপ্টেম্বরের নিলামে মাইক্রোসফট কিনেও ফেলবে টিকটক। সেই নিলামে গতকাল রোববার মাইক্রোসফট অংশও নিয়েছিল। কিন্তু রোববার রাতে মাইক্রোসফটের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়, তাদের নিলাম বাতিল হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই জানা যায়, আরেক মার্কিন টেক জায়েন্ট ওরাকল একটি কনসোর্টিয়াম বা অনেকগুলো সংস্থাকে নিয়ে একটি মঞ্চ তৈরি করে টিকটকের মার্কিন শেয়ার বাইটড্যান্সের কাছ থেকে কিনতে যাচ্ছে।

ওরাকলের সঙ্গে বাইটড্যান্সের যে চুক্তি হয়েছে, তা ঠিক বিক্রি বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, যুক্তরাষ্ট্রে টিকটক চালানো এবং এর তথ্যের দায়িত্ব নিয়েছে ওরাকল। সেখানে বাইটড্যান্স হস্তক্ষেপ করবে না, এমনই রয়েছে চুক্তিতে।

তবে ওরাকলের সঙ্গে বাইটড্যান্সের এ চুক্তি ফলপ্রসূ হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যুক্তরাষ্ট্র ও চীনের প্রশাসন সবুজ সংকেত দিলেই কেবল চুক্তি চূড়ান্ত হবে। এ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে, তাতে দুদেশের প্রধান এ চুক্তিকে ছাড়পত্র নাও দিতে পারেন বলে অনেকেই মনে করছেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের বক্তব্য, মার্কিন প্রেসিডেন্ট চেয়েছিলেন টিকটকের দায়িত্ব মাইক্রোসফট নিক। যেভাবে কনসোর্টিয়াম তৈরি করে ওরাকল এর দায়িত্ব নিয়েছে, তা নিয়ে যথেষ্ট জটিলতা তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সর্বাধিক পঠিত
  1. ব্যাংক কর্মকর্তাকে চড় মারলেন ভারতের সাবেক মন্ত্রীর মেয়ে!
  2. ভারতে জেন-জি’র তীব্র প্রতিক্রিয়ার মুখে মোদির সেই ‘ভাইরাল’ রিল
  3. ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
  4. পাল্টাপাল্টি হামলার জেরে বড় ধরনের সংঘাতের মুখে হুতি ও সৌদি আরব
  5. আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’
  6. সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x