Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
কলকাতা সংবাদদাতা
১৭:৩০, ২৫ জুন ২০২০
আপডেট: ২০:৫৬, ২৫ জুন ২০২০
কলকাতা সংবাদদাতা
১৭:৩০, ২৫ জুন ২০২০
আপডেট: ২০:৫৬, ২৫ জুন ২০২০
আরও খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
হরমুজে জাহাজ জব্দের দাবি ইরানের, তেলের দামে লাফ
পাকিস্তানে তুষারধস, ৪ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছে ভিসা বন্ড কর্মসূচি
কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞায় অনড় অস্ট্রেলিয়া

সাহিত্যিক নিমাই ভট্টাচার্য আর নেই

কলকাতা সংবাদদাতা
১৭:৩০, ২৫ জুন ২০২০
আপডেট: ২০:৫৬, ২৫ জুন ২০২০
কলকাতা সংবাদদাতা
১৭:৩০, ২৫ জুন ২০২০
আপডেট: ২০:৫৬, ২৫ জুন ২০২০

সাহিত্যিক নিমাই ভট্টাচার্য (৮৯) আর নেই। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।

 

আজ বৃহস্পতিবার সকালে কলকাতার টালিগঞ্জে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই জনপ্রিয় সাহিত্যিক।

নিমাই ভট্টাচার্যের জন্ম ১৯৩১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমার (বর্তমান জেলা) শালিখা থানার অন্তর্গত শরশুনা গ্রামে। মাত্র তিন বছর বয়সে মাকে হারান তিনি। বাবা সুরেন্দ্রনাথ ভট্টাচার্যই তাঁকে মানুষ করেন। ১৯৪৮ সালে বাংলাদেশ থেকেই তিনি ম্যাট্রিকুলেশন পাস করেন। পরে কলকাতার রিপন কলেজে ভর্তি হন। কলেজে পড়তে পড়তেই সাংবাদিকতা শুরু করেন তিনি। তবে তাঁর সাহিত্যগুলোর আড়ালে ঢাকা পড়ে গেছে দীর্ঘ সাংবাদিক জীবন।

নিমাই ভট্টাচার্যের অন্যতম সৃষ্টি ‘মেমসাহেব‘ উপন্যাস। তা ছাড়া ‘পিয়াসা’, ‘ম্যারেজ রেজিস্ট্রার’, ‘অষ্টাদশী’, ‘ডিপ্লোম্যাট’, ‘নাচনী’, ‘ইমন কল্যাণ’, ‘ব্যাচেলার’-এর মতো অসংখ্য জনপ্রিয় উপন্যাস লিখেছেন তিনি।

১৯৫০ সালে ‘লোকসেবক’ পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবনের শুরু নিমাই ভট্টাচার্যের। তারপর দিল্লিতে গিয়ে বেশ কয়েকটি কাগজের সংসদ, কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ৩০ বছরের সাংবাদিকতা জীবনের বড় সময়টা কাটিয়েছেন দিল্লিতে। কাজ করেছেন পাঁচটি কাগজে। বেশিরভাগই সর্বভারতীয় সংবাদপত্র।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ভি কে কৃষ্ণমেনন, মোরারজী দেশাই, ইন্দিরা গান্ধীসহ অনেকের স্নেহভাজন ছিলেন নিমাই ভট্টাচার্য। সাংবাদিকতা থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় কলম লিখতেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়েও অগাধ পাণ্ডিত্য ছিল নিমাই ভট্টাচার্যের।

সর্বাধিক পঠিত
  1. লোহিত সাগর দিয়ে চলাচলে কোনো ফি নেওয়া হবে না : ঘোষণা হুথিদের
  2. রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ৩, আহত ১৫
  3. যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের জবাবে নতুন প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  4. আগামী কয়েক মাসে তাপপ্রবাহ আরও বাড়াবে শক্তিশালী এল নিনো
  5. মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফার জোয়ার তেল কোম্পানিগুলোতে
  6. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x