Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ০৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:১২, ০৮ সেপ্টেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ০৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:১২, ০৮ সেপ্টেম্বর ২০২১
আরও খবর
শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই : রণধীর জয়সওয়াল
মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন সঙ্গীতা
যৌন নির্যাতনের অভিযোগে সাংবাদিক তরুণ তেজপালের কারাদণ্ড
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান হুইপ দুলুর
‘বাংলাদেশের জনগণের অনুভূতির বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে’

সিআইএ প্রধান ও রাশিয়ার নিরাপত্তা প্রধানের হঠাৎ দিল্লি সফর

এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ০৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:১২, ০৮ সেপ্টেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ০৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:১২, ০৮ সেপ্টেম্বর ২০২১
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস (বাঁয়ে) ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রশেভ। ছবি : সংগৃহীত

কাবুল দখলের তিন সপ্তাহ পর মঙ্গলবার আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করেছে তালেবান। তালেবান মন্ত্রিসভা গঠনের পরদিনই দিল্লিতে এসেছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রশেভ এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান উইলিয়াম জে বার্নস। খবর দ্য হিন্দুর।

রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সিআইএ প্রধান পৃথকভাবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসেছেন।

আজ বুধবার দুপুরে দিল্লিতে বৈঠক করেন নিকোলাই পাত্রশেভ ও অজিত দোভাল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও দেখা করতে পারেন নিকোলাই।

এদিকে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, কয়েকদিন আগেই আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপরেই দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় বলে সূত্রের বরাতে জানা গেছে।

তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সেটা সংবাদমাধ্যমকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে সূত্র জানাচ্ছে, মূলত আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়া অবশ্য আগেই তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিল। এদিকে আফগানিস্তানে রাশিয়ার দূতাবাস বন্ধ করা হয়নি।

অন্যদিকে মঙ্গলবার অজিত দোভাল বৈঠক করেছেন সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নসের সঙ্গেও। বুধবার এ খবর জানা যায়। বুধবারও দিল্লিতেই আছেন উইলিয়াম। জানা গেছে, মার্কিন গোয়েন্দাপ্রধান আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএর প্রধানও মূলত আফগানিস্তান নিয়েই বৈঠক করেছেন বলে জানা গেছে। যদিও ভারত এবং মার্কিন প্রশাসন এই বৈঠক নিয়ে একটি মন্তব্যও করতে চায়নি। তবে ধারণা করা হচ্ছে, সফরের মূল লক্ষ্য আফগানিস্তান পরিস্থিতি।

সম্প্রতি কাবুলে তালেবানের সঙ্গে বৈঠক করেন সিআইএ প্রধান। মার্কিন নাগরিকদের উদ্ধার নিয়েই তিনি আলোচনা করেন বলে জানা গিয়েছিল। তালেবান মন্ত্রিসভা গঠনের পরদিনই তার ভারত সফরে আসা গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

ভারত সিআইএ প্রধান রাশিয়ার নিরাপত্তা প্রধান

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

০৭ আগস্ট ২০২৬
শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই : রণধীর জয়সওয়াল
০৭ আগস্ট ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন সঙ্গীতা
০৭ আগস্ট ২০২৬
যৌন নির্যাতনের অভিযোগে সাংবাদিক তরুণ তেজপালের কারাদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান : ট্রাম্প
  2. শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই : রণধীর জয়সওয়াল
  3. সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই
  4. মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন সঙ্গীতা
  5. যুক্তরাষ্ট্রে কোণঠাসা ফেসবুক-ইনস্টাগ্রাম, দিতে হবে বিশাল জরিমানা
  6. যৌন নির্যাতনের অভিযোগে সাংবাদিক তরুণ তেজপালের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x