ভারতে হোটেলে আগুন
নিহত ৩, ভেতরে আটকা অনেকে
ভারতের মহারাষ্ট্রের গন্ডিয়ার একটি হোটেলে ধরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ছবি : এনডিটিভি
ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে রাজ্যের গন্ডিয়া এলাকার একটি হোটেলে এই আগুন লাগে।
অগ্নিকাণ্ডের পর বহু মানুষ এখনো ভবনটির ভেতরে আটকা পড়ে আছেন।
গন্ডিয়ার বিন্দাল প্লাজা হোটেলটির অবস্থান একটি সরু গলির মধ্যে হওয়ার ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে পৌঁছাতে সমস্যা হচ্ছে। বাহিনীটির ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
একটি বিয়ের বরযাত্রীরা হোটেলটিতে উঠেছিলেন। তাঁদের মধ্যেই হতাহতের সংখ্যা বেশি বলে ধারণা করা হচ্ছে। যে দুটি কক্ষে তাঁরা ছিলেন, সেখান থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।

এনডিটিভি