Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
কামাল পারভেজ অভি, মক্কা
১৯:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০১৭
আপডেট: ১৯:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০১৭
কামাল পারভেজ অভি, মক্কা
১৯:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০১৭
আপডেট: ১৯:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০১৭
আরও খবর
মার্কিন প্রস্তাবে হিজবুল্লাহর সম্মতি, নেতানিয়াহুর হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল তেহরান : ইরানি গণমাধ্যম
হজ যাত্রীদের সেবায় সংস্কার আনছে সৌদি আরব
লেবাননের ৭ গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের
‘হরমুজ প্রণালিতে সার্বভৌমত্ব প্রয়োগের অধিকার শুধু ইরান ও ওমানের’

সৌদি আরবে সাধারণ ক্ষমার মেয়াদ এক মাস বাড়ল

কামাল পারভেজ অভি, মক্কা
১৯:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০১৭
আপডেট: ১৯:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০১৭
কামাল পারভেজ অভি, মক্কা
১৯:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০১৭
আপডেট: ১৯:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রতীকী ছবি

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত বিদেশি শ্রমিকদের দেশত্যাগে আবার এক মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। আজ শনিবার থেকে শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার কার্যক্রম চলবে।

এ সময়ের মধ্যে আইন লঙ্ঘনকারীরা জরিমানা ছাড়া সৌদি আরব ছেড়ে চলে যেতে পারবেন। যাঁরা এই এক মাসের মধ্যে সৌদি আরব থেকে চলে যেতে চান, তাঁদের প্রয়োজনীয় সহায়তা এবং সব রকম দায়মুক্তি দেবে সরকার।

টেলিফোনে যোগাযোগ করা হলে জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (ফোকাল প্রেস পাসপোর্ট) মো. কামরুল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে তিনবার দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেওয়ার পরও কতজন অবৈধ শ্রমিক আছে, এখনো তার কোনো তালিকা বের করতে পারেনি বাংলাদেশ দূতাবাস। এ ছাড়া নতুন ভিসায় যেসব প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে এসেছেন, তাঁদের অনেকেই এরই মধ্যে আবার অবৈধ হয়ে পড়েছেন। যার কারণে সঠিক কী পরিমাণ অবৈধ প্রবাসী সৌদি আরবে রয়েছেন, এ বিষয়ে সঠিক তালিকা তৈরি করতে পারছে না বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস থেকে আরো জানানো হয়েছে, যেসব বাংলাদেশি এর আগেই সাধারণ ক্ষমার আওতায় ট্রাভেল পারমিট গ্রহণ করেননি, তাঁদের এ সুযোগ কাজে লাগাতে হবে। আর যাঁদের বৈধ পাসপোর্ট আছে, তাঁরা সরাসরি জাওজাত থেকে এক্সিট সিল লাগিয়ে বিনা জরিমানায় সৌদি আরব ছেড়ে চলে যেতে পারবেন। তবে যাঁদের বৈধ পাসপোর্ট নেই, তাঁদের বাংলাদেশ দূতাবাস থেকে ট্র্যাভেল পারমিট নিয়ে জাওজাত থেকে এক্সিট সিল লাগিয়ে তারপর দেশ ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

সাধারণ ক্ষমার আগের নিয়ম অনুযায়ী দূতাবাস থেকে আউট পাস সংগ্রহ করে দেশে যেতে পারবেন অবৈধ শ্রমিকরা। এ বছর মোট তিনবার সাধারণ ক্ষমার ঘোষণা এলো সৌদি সরকারের পক্ষ থেকে। সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি সরকার।

এর আগে অনুমতি ছাড়াই কাজ করা এবং অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে ২৯ মার্চ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের এ দেশটি। ২৫ জুন এ সাধারণ ক্ষমা ঘোষণার মেয়াদ শেষ হলেও প্রচুর অবৈধ প্রবাসীর সৌদি আরব ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। যার কারণে সৌদি সরকার অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ আরো ৩০ দিন বাড়ায়।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ বিন সউদ বিন নায়েফের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি রাষ্ট্রীয় বিবৃতির মাধ্যমে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়। ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার মেয়াদ বহাল থাকবে।

সর্বাধিক পঠিত
  1. আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের কাছ থেকে কোনো বার্তা পাইনি : ট্রাম্প
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল তেহরান : ইরানি গণমাধ্যম
  3. হজ যাত্রীদের সেবায় সংস্কার আনছে সৌদি আরব
  4. লেবাননের ৭ গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের
  5. ‘হরমুজ প্রণালিতে সার্বভৌমত্ব প্রয়োগের অধিকার শুধু ইরান ও ওমানের’
  6. চীনে এআই চিপ প্রবেশ সীমিত করতে আরও বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x