৮৩ শতাংশ ভারতীয় ধর্মীয় স্বাধীনতার পক্ষে!
বিশ্বে যেসব দেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সর্বোচ্চ সমর্থন রয়েছে, তার মধ্যে অন্যতম ভারত! হ্যা, এখানকার ৮৩ শতাংশ মানুষ ধর্মীয় স্বাধীনতার পক্ষে। যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত ৫ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত করা এই জরিপে ৩৪টি দেশের ৪০ হাজার ৭৮৬ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এতে দেখা গেছে, বেশির ভাগই লিঙ্গ সমতা ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছেন।
জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জন ভারতীয়ের মধ্যে আটজনই বিশ্বাস করে ধর্মীয় বিশ্বাস লালন করার স্বাধীনতা থাকা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বে ধর্মীয় স্বাধীনতার পক্ষে সমর্থনকারীর গড় হার ৭৪ শতাংশ।
নারীর অধিকারের পক্ষে সমর্থনকারীর সংখ্যাও এখানে বেশি। ৭১ শতাংশ ভারতীয় বিশ্বাস করে নারীদের পুরুষের সমান অধিকার দেওয়া প্রয়োজন। বিশ্বে নারী ও পুরুষ সমান অধিকারের প্রতি সমর্থনকারীর গড় হার ৬৫ শতাংশ।
ভারতে উত্তরদাতাদের ৭৪ শতাংশ বলেছে, দেশে বড় বড় রাজনৈতিক বিক্ষোভের ঘটনাগুলোর তথ্য প্রকাশে সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতা থাকা উচিত। আশ্চর্যজনক হলে সত্যি যে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বিশ্বে বর্তমানে ভারতের অবস্থান দ্বিতীয়।

অনলাইন ডেস্ক