কাশ্মীরে অগ্নিকাণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু
অগ্নিকাণ্ডের পর রামবান জেলার নাসরি টানেল প্রকল্প। ছবি : টাইমস অব ইন্ডিয়া
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে অগ্নিকাণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। রামবান জেলার নাসরি টানেল প্রকল্পে আজ শুক্রবার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, টানেল প্রকল্পের শ্রমিকদের অস্থায়ী থাকায় জায়গায় আগুন লাগে। অগ্নিকাণ্ডে আরো ছয় শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
কাশ্মীরের জ্যেষ্ঠ পুলিশ সুপার রণদীপ কুমার জানান, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। টিনের ছাপড়াঘরে শ্রমিকদের অস্থায়ী থাকার ব্যবস্থা থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।
রণদীপ কুমার আরো জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এরপর তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অনলাইন ডেস্ক