ধর্ষণ, হুমকি দিয়ে আরো দুই বছর যৌন নির্যাতন!
এক নারীকে ধর্ষণের পর আরো দুই বছর তাঁকে হমকি দিয়ে যৌন নির্যাতন করেছেন এক ক্যাবচালক। তিনি ওই নারীকে অন্তত আরো ১০ বার ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলার মনেশ্বর শহরে এ ঘটনা ঘটেছে। সম্প্রতি অভিযোগের ভিত্তিকে ওই ক্যাবচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই বছর আগে মনেশ্বরের ৩৫ বছর বয়সী এক নারী তাঁরই প্রতিষ্ঠানে কর্মরত এক ক্যাবচালকের কাছে ধর্ষণের শিকার হন। গত বৃহস্পতিবার ধর্ষক ক্যাবচালক হারিশ চৌহানকে মনেশ্বরের কাশান গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে চৌহান এক নারীকে তাঁর বাড়িতে নামাতে যান। পথে তিনি ওই নারীকে উত্তেজক ওষুধ মেশানো পানি খাওয়ান। ওই নারী অজ্ঞান হয়ে পড়লে চৌহান তাঁকে ধর্ষণ করেন।
ধর্ষণের শিকার নারী অভিযোগ করেছেন, চৌহান তাঁকে ধর্ষণের সময় ভিডিও ও কিছু ছবি তোলেন। পরে ওই ছবি ও ভিডিওর ভয় দেখিয়ে চৌহান তাঁকে আরো অন্তত ১০ বার ধর্ষণ করেন। তবে বিষয়টি আর সহ্য করতে না পেরে ভয় সত্ত্বেও ওই নারী চৌহানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার নারীর বক্তব্য নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অনলাইন ডেস্ক