বানরের লাথিতে কুপোকাত পথচারী
শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক পৌঢ়। রাস্তায় হঠাৎ উদয় হলো এক বানর। আপন মনে হেঁটে যাওয়া পৌঢ়ের পেছনে বানরটি দৌড়ে গেল। পৌঢ়ের কাছে গিয়ে তাঁর পিঠে সর্বশক্তি দিয়ে দুই পায়ে লাথি কষাল ওই বানর। অপ্রস্তুত পথচারী পড়ে গেলেন রাস্তায়।
হাফিংটন পোস্ট জানিয়েছে, বানরের লাথিতে পথচারীর কুপোকাত হওয়ার পুরো ঘটনা ধরা পড়ে রাস্তার পাশের কোনো প্রতিষ্ঠানের ক্যামেরায়। সম্প্রতি ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন তোলে এই ভিডিও।
বানরের লাথিতে কুপোকাত হলেও পৌঢ় পথচারী গুরুতর কোনো আঘাত পাননি। কারণ দ্রুতই তিনি রাস্তা থেকে উঠে দাঁড়ান। কালপ্রিট বানর ততক্ষণে পগার পার। পথচারী ঘুরে দাঁড়ানোর আগেই পার্ক করে রাখা গাড়ির ওপর দিয়ে পার্শ্ববর্তী বাড়ির ছাদ পার হয়ে যায় ওই বানর।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি ইউটিউবে ভিডিওটি পোস্ট করা হলেও ঘটনাস্থল ও সময় সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে ভিডিওতে দেখা স্থান ও মানুষের পোশাক দেখে ঘটনাটি ভারতের কোনো জায়গার বলে মনে হয়।
এর আগে গত এপ্রিলে ভারতের শিমলায় অপর এক ব্যক্তিকে লাথি মেরে কুপোকাত করে এক বানর। আর গত ফেব্রুয়ারিতে ব্রাজিলে বাড়ির ছাদে এক বানরকে ছুরি হাতে ঘুরতে দেখা যায়।
বানরের লাথিতে পথচারী কুপোকাতের ভিডিও :

অনলাইন ডেস্ক