Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
পার্থ প্রতীম দাস
১১:৪৩, ২৭ মার্চ ২০১৫
পার্থ প্রতীম দাস
১১:৪৩, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১১:৪৩, ২৭ মার্চ ২০১৫
আরও খবর
নেপালের নির্বাচনে বলেন্দ্র শাহর দল আরএসপি’র নিরঙ্কুশ জয়
মোজতবা খামেনিকে সমর্থন জানিয়ে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা
নেপালে নিরঙ্কুশ জয়ের পথে বলেন্দ্র শাহর দল আরএসপি
নরওয়েতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ
নেপালে সাবেক প্রধানমন্ত্রী ওলিকে নিজের আসনেই হারালেন বালেন্দ্র শাহ

কাজাকিস্তানের ঘুমন্ত মায়াপুরী!

পার্থ প্রতীম দাস
১১:৪৩, ২৭ মার্চ ২০১৫
পার্থ প্রতীম দাস
১১:৪৩, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১১:৪৩, ২৭ মার্চ ২০১৫

এ যেন ঠিক সেই রূপকথার মায়াপুরী। অদ্ভুত কোনো এক জাদুর মায়ায় দিনের পর দিন ঘুমিয়ে থাকছেন সেই মায়াপুরীর বাসিন্দারা। রূপকথার গল্প সত্যি হয়ে ফুটে উঠেছে কাজাকিস্তানের ছোট্ট শহর কালাচিতে। সোভিয়েত আমলের একটি ইউরেনিয়াম খনির পাশে অবস্থিত এ শহরে কোনো এক রহস্যময় নিদ্রা অসুখে আক্রান্ত হয়ে দুই থেকে ছয় দিন পর্যন্ত ঘুমিয়ে থাকছেন সেখানকার অধিবাসীরা। জেগে ওঠার পর ভুগছেন স্মৃতিবিভ্রমে।

২০১০ সালে প্রথম দেখা যায় এই অদ্ভুত ব্যাপারটি। আর ২০১৩ সালের মার্চ থেকে সেটা ক্রমে বাড়ছে। ঘুমিয়ে যাওয়া ছাড়াও রহস্যময় এই রোগের অন্য উপসর্গগুলো হচ্ছে ঝিমঝিম ভাব, দাঁড়িয়ে থাকতে না পারা ও চরম শারীরিক অবসাদ। রাশিয়ান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, একদিন এক স্কুলে হঠাৎ করেই আটজন শিশু ঘুমিয়ে পড়ে। কয়েক মাস পর দেখা যায়, একই দিনে ৬০ জন হঠাৎ করে নিদ্রার কোলে ঢলে পড়ে।

ম্যাশেবলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, এই রহস্যের কিনারা করার জন্য কিছু বিজ্ঞানী ও চিকিৎসক উড়ে যান কালাচিতে। কিন্তু পরিবেশ থেকে শুরু করে রোগীর তথ্য-উপাত্ত পরীক্ষা করেও কোনো উপসংহারে পৌঁছাতে পারেননি তাঁরা। ব্যাকটেরিয়া ও ভাইরাল পরীক্ষার ফল নেতিবাচক। আফ্রিকান ট্রাইপানোসোমিয়াসিস নামে একটি অসুখে এ ধরনের উপসর্গ দেখা যায়। কিন্তু সেটা যে কারণে হয়ে থাকে, তার কোনো উপাদান পাওয়া যায়নি কালাচির মানুষের মধ্যে।

ইউরেনিয়াম খনির তেজস্ক্রিয়তার প্রভাবে এমনটা হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। কিন্তু সেটারও কোনো পাকাপোক্ত তথ্যপ্রমাণ হাজির করতে পারছেন না তাঁরা। চিকিৎসক কাবরাসিত আলমাগামবেতোভ বলেছেন, ‘আমি রোগীকে অজ্ঞান করার জন্য এ ধরনের গ্যাসই ব্যবহার করি। কিন্তু সেটার প্রভাব খুব বেশিক্ষণ থাকে না। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টার মধ্যেই রোগী জেগে ওঠে। কিন্তু এখানে মানুষ দুই থেকে ছয় দিন পর্যন্ত ঘুমিয়ে থাকছে। কী পরিমাণ গ্যাস আছে তাহলে এখানে? কেন একজন ঘুমিয়ে পড়ছে, আর তার পাশেরজন জেগে থাকতে পারছে?’

কাজাকিস্তানের জাতীয় নিউক্লিয়ার সেন্টারের রেডিয়েশন সেফটি অ্যান্ড ইকোলজি ইনস্টিটিউটের পরিচালক সার্গেই লুকাশেঙ্কো বলেছেন যে তিনি মনে করেন, ব্যাপারটি বর্ণহীন, তেজস্ক্রিয় গ্যাস রোডনের কারণে হচ্ছে না। সার্বিয়ান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটা কার্বন মনোক্সাইডের কারণে হতে পারে। এ অঞ্চলের অদ্ভুত অবস্থান ও আবহাওয়া পরিস্থিতির কারণে আমাদের কেউ কেউ এমন সন্দেহ করছে। এখানে চিমনির ধোঁয়া ওপরে উঠে যাওয়ার বদলে নিচে ও চারপাশে ছড়িয়ে পড়ে। কার্বন মনোক্সাইডের কারণে প্রায়ই মাথাব্যথা, বমি ও অবসন্ন ভাব আসতে পারে। কিন্তু এই উদ্ভট ঘুমিয়ে পড়ার ব্যাপারটা সেটা দিয়েও ব্যাখ্যা করা যায় না।’

অদ্ভুত এই রোগের কারণে কালাচি শহরের অনেকেই পাড়ি জমিয়েছেন অন্য কোথাও। যাঁরা আছেন, তাঁরাও এখন অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। তেমনই একজন ওলগা সামুসেঙ্কো জানালেন নিজের ভয়াল অভিজ্ঞতার কথা, ‘সেপ্টেম্বরের ১ তারিখে আমরা ছেলেমেয়েদের স্কুল প্যারেডে গিয়েছিলাম। আমার বাচ্চাটা ছোট। ফলে আমরা শুধু দেখতেই গিয়েছিলাম। তারপর (দুই বছর বয়সী) স্টানিস্লাভ বাড়ির উঠোনে কিছুক্ষণ খেলে ৪টা নাগাদ বাড়িতে ফিরেছে। ফিরেই সে ঝুপ করে মাটিতে পড়ে যায়। সে দাঁড়িয়ে থাকতে পারছিল না। বসতেও পারছিল না। আমি তাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সে বারবার পড়ে যায়। তার দৃষ্টি ছিল অন্য কোথাও। মনে হচ্ছিল যেন মাতাল হয়ে আছে। খুবই ভয় পেয়েছিলাম। আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। এখানে কোনো ভবিষ্যৎ নেই। সবাই চলে যাচ্ছে। অনেকেই তাদের ছেলেমেয়েকে দূরে অন্য কোনো শহর বা গ্রামে রেখে এসেছে আত্মীয়স্বজনের বাড়িতে। কেউ কিছু ব্যাখ্যাও করতে পারছে না। আমরা কেউই জানি না, কী ঘটছে।’

সর্বাধিক পঠিত
  1. ইথিওপিয়ায় ভূমিধস ও বন্যায় নিহত ৬৪, নিখোঁজ শতাধিক
  2. তেলের জাহাজ পাহারায় প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র : ক্রিস রাইট
  3. এবার বি-১ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র
  4. ইরানের সরকার পতনের ঝুঁকিতে নেই : মার্কিন গোয়েন্দা রিপোর্ট
  5. কমল স্বর্ণের দাম
  6. মধ্যপ্রাচ্য সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় আকাশছোঁয়া, পেন্টাগনের হিসাব প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x