সৎমায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ

ভারতের জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় এক মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে ৪০ বছর বয়সী এক নারীকে গায়ে ডিজেল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার সৎছেলের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।নিহত ওই নারীর নাম সুষমা দেবী (৪০)। তিনি উদমপুরের হাউজিং কলোনির...