Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২৩ নভেম্বর ২০২২
আপডেট: ১৫:৩৯, ০১ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২৩ নভেম্বর ২০২২
আপডেট: ১৫:৩৯, ০১ নভেম্বর ২০২৫
আরও খবর
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে কুমিল্লার যুবকের মৃত্যু, বোন-ভগ্নিপতি দগ্ধ
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
নয়াদিল্লির হোটেলে আগুনে আহত এক বাংলাদেশির মৃত্যু
বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবেও থাকছে না মমতার তৃণমূল
এবার বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন লোকসভায় তৃণমূলের ২০ এমপি!

জাকির নায়েককে আমন্ত্রণ, বিশ্বকাপ বয়কটের ডাক বিজেপি নেতার

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২৩ নভেম্বর ২০২২
আপডেট: ১৫:৩৯, ০১ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২৩ নভেম্বর ২০২২
আপডেট: ১৫:৩৯, ০১ নভেম্বর ২০২৫
ভারতের বিশিষ্ট ধর্মীয় আলোচক জাকির নায়েক। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ইসলামবিষয়ক বক্তৃতা দেওয়ার জন্য কাতারে আমন্ত্রণ জানানো হয় ভারতের বিশিষ্ট ধর্মীয় আলোচক জাকির নায়েককে। এ কারণে ভারতীয়দের বিশ্বকাপ ফুটবল বয়কটের আহ্বান জানিয়েছেন বিজেপি মুখপাত্র স্যাভিও রদরিগেজ।

তার মতে, জাকির নায়েকের মতো ব্যক্তিকে আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার অর্থ হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে রুখে দেওয়া। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্যাভিও রদরিগেজ বলছেন, বিশ্বকাপ একটি আন্তর্জাতিক মঞ্চ। সারা দুনিয়ার মানুষ এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকেন। এত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্মে জাকির নায়েককে বক্তৃতার সুযোগ দেওয়ার অর্থ হলো তাঁর ঘৃণা ছড়ানোর আদর্শকে সমর্থন করা।

বিজেপি মুখপাত্র আরও বলেছেন, ভারত সরকার, ভারতের ফুটবল অ্যাসোসিয়েশনের সকলে যেন এই মেগা টুর্নামেন্ট বয়কট করেন। বিশ্বকাপ দেখতে যারা কাতারে যাচ্ছেন, তারাও যেন খেলা না দেখেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্ব লড়াই করছে। সেই লড়াইকে সমর্থন করেই বিশ্বকাপ দেখা উচিত নয়। কারণ এই মঞ্চে জাকির নায়েকের মতো ব্যক্তিকে কথা বলার সুযোগ দেওয়া হয়।

স্যাভিওর মতে, প্রত্যক্ষভাবে কোনো সন্ত্রাসবাদী কাজে যুক্ত না থাকলেও সন্ত্রাস ছড়াতে জাকিরের ভূমিকা রয়েছে।

একটি বিবৃতিতে রদরিগেজ বলেন, এমন এক সময়ে জাকির নায়েককে একটি প্ল্যাটফর্ম দেওয়া হলো যখন বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে।

ফিফা বিশ্বকাপ একটি বৈশ্বিক অনুষ্ঠান। সারা বিশ্ব থেকে মানুষ এই দর্শনীয় খেলার সাক্ষী হতে আসেন এবং লক্ষ লক্ষ মানুষ টিভি ও ইন্টারনেটে এটি দেখে। জাকির নায়েককে একটি প্ল্যাটফর্ম দেওয়া, এমন সময়ে যখন বিশ্ব বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, যোগ করেন বিজেপি নেতা।

এ ছাড়া, সন্ত্রাসবাদের শিকার দেশের জনগণ ও বিদেশীদের কাছে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করে’ বিশ্বকাপ বয়কট করার জন্য আবেদন করেন রদরিগেজ।

বিজেপি নেতা রদরিগেজ বলেন, জাকির নায়েক ভারতীয় আইনে একজন ওয়ান্টেড ব্যক্তি। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অপরাধ ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ রয়েছে। তিনি একজন সন্ত্রাসী সহানুভূতিশীল ব্যক্তি। আসলে তিনি নিজেও একজন সন্ত্রাসীর চেয়ে কম নন। তিনি প্রকাশ্যে সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে সমর্থন করেছেন এবং ভারতে ইসলামিক উগ্রবাদ ও ঘৃণা ছড়াতে ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, মুম্বাইয়ের মুসলমান অধ্যুষিত এলাকা ডংগ্রিতে ১৯৬৫ সালে এক চিকিৎসক পরিবারে জন্ম জাকির নায়েকের। বর্তমানে তিনি বিশ্বব্যাপী আলোচিত একজন ধর্মীয় আলোচক।

জাকির নায়েক ভারত

সংশ্লিষ্ট সংবাদ: জাকির নায়েক

০১ নভেম্বর ২০২৫
জাকির নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ, আশা ভারতের
২১ নভেম্বর ২০১৬
জাকির নায়েকের ওয়েবসাইট বন্ধ, ফেসবুক-টুইটারও বন্ধের উদ্যোগ
সর্বাধিক পঠিত
  1. রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত আরও ১২
  2. লেবানন-ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ 
  3. মোজতবা খামেনি কি ক্ষমতার লাগাম হাতে তুলে নিচ্ছেন?
  4. এবার ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণের শিকার সিএনএনের নারী সাংবাদিক
  5. ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা
  6. বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবেও থাকছে না মমতার তৃণমূল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x