Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ১৭ এপ্রিল ২০২৪
আপডেট: ১৩:৫২, ১৭ এপ্রিল ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ১৭ এপ্রিল ২০২৪
আপডেট: ১৩:৫২, ১৭ এপ্রিল ২০২৪
আরও খবর
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল
ভারতের স্বাধীনতা দিবস ঘিরে হামলার পরিকল্পনা, গ্রেপ্তার দুই শতাধিক 
ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭, আহত বহু
৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার হারালেন নিজের পদ
মেট্রোতে নারী যাত্রীর গোপন ছবি তুলে ধরা খেলেন সিআইএসএফ সদস্য

এবার কি ৪০০ আসনে জিতবে মোদির দল?

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ১৭ এপ্রিল ২০২৪
আপডেট: ১৩:৫২, ১৭ এপ্রিল ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ১৭ এপ্রিল ২০২৪
আপডেট: ১৩:৫২, ১৭ এপ্রিল ২০২৪
ভারতের চেন্নাইয়ে এক নির্বাচনি জনসভায় দলের প্রতীক হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : এএফপি

ভারতে ২০২৪ সালের আসন্ন নির্বাচনের প্রাথমিক প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোটের জন্য একটি লক্ষ্য ঘোষণা করেছেন। তার এই লক্ষ্যকে সফল জোট সরকারের মানদণ্ডেও বেশ উচ্চাভিলাষী মনে করা হচ্ছে।  

‘আব কি বার ৪০০ পার’ ঘোষণা দিয়ে নির্বাচনি প্রচারণায় নরেন্দ্র মোদি দাবি করেন, এবারের লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৪০০টির বেশি আসন পেতে যাচ্ছে, যার মধ্যে বিজেপি একাই পাবে ৩৭০টি আসন।

ভারতের নির্বাচনের ৭৭ বছরের ইতিহাসে কোনোদল একবারই ৪০০টির বেশি আসন পেয়েছিল। ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আততায়ীর হাতে নিহত হওয়ার পর অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ৪০০টির বেশি আসন পেয়েছিল। খবর আলজাজিরার।  

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৪৪ দিনব্যাপী সাত ধাপের লোকসভা নির্বাচনে মোদির এই আশাবাদ সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, তার এই হিসাব নির্ভর করছে বিজেপির জন্য দুর্ভেদ্য ওয়ে ওঠা দেশের একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর, সেটি হচ্ছে দেশটির দক্ষিণাঞ্চল।

ভারতের মোট জনসংখ্যার ২০ শতাংশের আবাস এই দক্ষিণাঞ্চলের পাঁচটি রাজ্যে, সেগুলো হলো–তামিল নাড়ু, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, কেরালা ও তেলেঙ্গানা। এ ছাড়া কেন্দ্রীয় শাসনাধীন পন্ডিচেরী ও লাক্ষাদ্বীপ রয়েছে এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এই অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে ভারতের সবচেয়ে সমৃদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণাঞ্চল থেকে ভারতের জিডিপিতে অবদান ৩০ শতাংশের বেশি। তবে ভারতের অর্থনীতিকে চাঙা করার কৃতিত্বের দাবিকারী নরেন্দ্র মোদির দল এই অঞ্চলের ১৩১টি আসনের মধ্যে মাত্র ৩০টিতে জয়ী হয়েছিল গত নির্বাচনে। ২০১৯ সালের নির্বাচনে কর্ণাটক থেকেই পেয়েছিল এর বেশিরভাগ আসন। কোনো আসন পায়নি তামিল নাড়ু, কেরালা ও অন্ধ্র প্রদেশে। আর এবারও এরকম হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

গত নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৩০৩টি, যার সিংহভাগই ছিল উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে। তাই ২০১৯ সালের হিসাবকে মাথায় রেখে এবারের লক্ষ্যপূরণে বিজেপিকে দক্ষিণের দিকেই জোর দিতে হবে, এ কথা বলার অপেক্ষা রাখে না। বিশ্লেষকদের মতে, বিজেপির সঙ্গে জোট বেধে অংশ নেওয়া দলগুলো এই অঞ্চলে মোটেও ভালো ফলাফল করতে পারছে না। এ বিষয়ে ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ ও দেশটির অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের স্বামী পারাকালা প্রভাকর বলেন, আসন্ন নির্বাচনে ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভেদই প্রতিফলিত হবে।

শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়ন সূচকে উত্তরের রাজ্যগুলো চেয়ে এগিয়ে থাকা দক্ষিণের রাজ্যগুলোতে ধর্মভিত্তিক রাজনীতি তেমন প্রভাব ফেলতে পারছে না, যা কিনা বিজেপির রাজনীতির ঐতিহ্যগত বৈশিষ্ট্য। প্রভাকরের মতে, হিন্দু জাতীয়তাবাদ বা হিন্দুত্বের দর্শন দক্ষিণের রাজ্যগুলোকে আকর্ষণ করতে পারছে না।

এক্ষেত্রে নরেন্দ্র মোদি এবার কৌশল নিয়েছেন তামিল নাড়ু রাজ্যকে লক্ষ্য করে। লোকসভায় ৩৯টি আসন নিয়ে প্রতিনিধত্ব করে রাজ্যটি। এপ্রিলের ১৯ তারিখে এই রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে নির্বাচন। আর সেটিকে সামনে রেখে ইতোমধ্যে ছয়বার তামিল নাড়ু সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানকার নির্বাচনি প্রচারণায় ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত বিভিন্ন অ্যাপ, যেগুলোর মাধ্যমে রাজনৈতিক বক্তব্য অনূদিত হচ্ছে হিন্দি থেকে তামিল ভাষায়।

দেশটির উত্তর ও দক্ষিণ অংশের এই বিভেদ আবেগের কোনো বিষয় নয়। বিষয়টি নির্ভর করছে দেশটির উত্তর ও দক্ষিণের রাজ্যগুলোর উন্নয়নের সত্যিকার তথ্য ও পরিসংখ্যানের ওপর। আর তা প্রতিফলিত হতে যাচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকেই।

ভারত নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচন
১৬ আগস্ট ২০২৬
মেট্রোতে নারী যাত্রীর গোপন ছবি তুলে ধরা খেলেন সিআইএসএফ সদস্য
১৬ আগস্ট ২০২৬
বিমানবন্দরে যাত্রীর পিস্তল থেকে আচমকা গুলি, আহত ২ নিরাপত্তাকর্মী
১৫ আগস্ট ২০২৬
হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, আহত ২৪
১৩ আগস্ট ২০২৬
গাড়ি চালানো শেখার সময় পুকুরে পড়ে গৃহবধূর করুণ মৃত্যু
১২ আগস্ট ২০২৬
বাবা-মায়ের সিদ্ধান্তে নয়, জীবনসঙ্গী পছন্দে সন্তানরা স্বাধীন : ভারতের হাইকোর্ট
১২ আগস্ট ২০২৬
ভারতে ভূমিধসে নিহত ৫, ধ্বংসস্তূপে আটকা ৫
১১ আগস্ট ২০২৬
‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই : তথ্য উপদেষ্টা
১১ আগস্ট ২০২৬
পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার
১০ আগস্ট ২০২৬
হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান
০৯ আগস্ট ২০২৬
২৫ বিয়ে করা ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে, থানায় অভিযোগ বাবার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পর্যটন সহযোগিতা জোরদারে বৈঠক
  2. যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি, পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইরান
  3. বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল
  4. টানা ২ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
  5. পুতিনবিরোধী নেতাকে ১১ বছরের কারাদণ্ড দিল রুশ আদালত
  6. গ্রিসের দ্বীপে ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্তে ৩ জনের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x