Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ০৪ জুন ২০২৪
আপডেট: ১৬:১০, ০৪ জুন ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ০৪ জুন ২০২৪
আপডেট: ১৬:১০, ০৪ জুন ২০২৪
আরও খবর
মক্কা চুক্তিতে ঢাকার যুক্ত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা জানাল ভারত
নদীতে ভেসে আসা মরদেহ চুল ধরে টেনে তুলে কানের দুল চুরি
নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
বন্যায় নিহতদের শ্রদ্ধা জানিয়ে নেপালের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা
সাত বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট

ভারতে লোকসভা নির্বাচনের ভোট যেভাবে হয় গণনা

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ০৪ জুন ২০২৪
আপডেট: ১৬:১০, ০৪ জুন ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ০৪ জুন ২০২৪
আপডেট: ১৬:১০, ০৪ জুন ২০২৪
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও থেকে নেওয়া ছবি

ভারতের লোকসভার সাত ধাপের নির্বাচন শেষ হয়েছে গত হয়েছে শনিবার (১ জুন)। ১৮তম এই নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির প্রায় ৬৪ কোটি নাগরিক। আজ মঙ্গলবার (৪ জুন) ঘোষণা করা হচ্ছে ফলাফল। যদিও এর আগে বুথ ফেরত জরিপ বলছে, নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে, যেখানে কংগ্রেসের দাবি—তারাই এ নির্বাচনে জিতবে। তবে, বিকেল পৌনে ৪টা পর্যন্ত লোকসভার বিভিন্ন আসনের নানা কেন্দ্রে ঘোষিত বেসরকারি ফলাফল বলছে, ৫৪৩টির মধ্যে ২৯৫ আসনে এগিয়ে আছে এনডিএ। খবর এনডিটিভি, আল-জাজিরা, এএফপির।

ভোটগণনা শেষে চূড়ান্ত ফল জানাবে দেশটির নির্বাচন কমিশন। আর তখনেই বোঝা যাবে, কে হতে চলেছেন ভারতের রাষ্ট্রনায়ক। এখন জেনে নেওয়া যাক, কীভাবে চলে লোকসভা নির্বাচনের ভোট গণনা...

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ১৯৬১ সালের ইলেকশন রুলসের ধারা ৫৪ (ক) অনুযায়ী, নির্দিষ্ট দিনের সকাল ৮টা থেকে সব রাজ্যে একযোগে পোস্টাল বেলট পেপারের ভোট গণনা শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা শুরু হয় এর আধাঘণ্টা পরে।

ইভিএমগুলো একটি কড়া নিরাপত্তায় ঘেরা তালাবদ্ধ একটি কক্ষে রাখা হয়, যাকে বলা হয় স্ট্রংরুম। সকাল ৭টার দিকে সব দলের প্রার্থী বা নির্বাচনে অংশ নেওয়া দলের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রংরুমের তালা খুলে দেওয়া হয়। তালা খুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। গণনা কেন্দ্রে শুধু গণনা কর্মী, রিটার্নিং কর্মকর্তা, নিরাপত্তা কর্মী ও এজেন্টরা থাকতে পারেন।

পুরো প্রক্রিয়াটি ভিডিও করা হয় ও তারপর ইভিএমের কন্ট্রোল ইউনিটকে গণনা টেবিলে আনা হয়। এবার প্রতিটি ভোট গণনা কেন্দ্রে মোট ১৫টি টেবিল রয়েছে। এর মধ্যে ১৪টি গণনার জন্য ও একটি টেবিল রিটার্নিং কর্মকর্তার জন্য সংরক্ষিত। কোন কর্মচারী কোন টেবিলে গণনা করবেন, তা গোপন রাখা হয়। গণনার দিন সকালে প্রতিটি জেলার রিটার্নিং কর্মকর্তা এলোমেলোভাবে কর্মীদের জন্য কেন্দ্র ও টেবিল বরাদ্দ করেন।

সিসিটিভি ক্যামেরা ও ভিডিওর মাধ্যমে ভোট গণনা পর্যবেক্ষণ করা হয়। মেশিনগুলো টেবিলে রাখার পর প্রতিটি কন্ট্রোল ইউনিটের ইউনিক আইডিসহ সিল মারা হয়। পরে ইভিএমগুলো প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্টকে দেখানো হয়। কন্ট্রোল ইউনিটে একটি বোতাম থাকে। সেটি টিপলে প্রতিটি প্রার্থীর ভোট তাদের নামের পাশে ইভিএমে প্রদর্শিত হতে শুরু করে।

ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রার্থীর এজেন্টকে বের হতে দেওয়া হয় না। দায়িত্বে থাকা কর্মী ও কর্মকর্তা ছাড়া অন্য কেউ গণনাকেন্দ্রে মুঠোফোন নিয়ে যেতে পারেন না। যদি কোনো দলের এজেন্টের কাছে ভোট গণনায় সন্দেহজনক কিছু মনে হয়, তাহলে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর পুনরায় গণনার দাবি জানাতে পারেন।

রিটার্নিং কর্মকর্তারা প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোটের তথ্য ফলাফল শিটে লেখেন। পরে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ও বিজয়ী প্রার্থীর হাতে বিজয়ের সার্টিফিকেট তুলে দেন।

ভোট গণনা শেষে ইভিএমগুলো আবার স্ট্রংরুমে রাখা হয়। নিয়ম অনুযায়ী, গণনার পর ৪৫ দিন ইভিএম স্ট্রংরুমে রাখতে হয়।

ভারত নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচন ভোট

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

২৮ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে ঢাকার যুক্ত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা জানাল ভারত
২৬ আগস্ট ২০২৬
সাত বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট
২৫ আগস্ট ২০২৬
ভারতের যেকোনো আগ্রাসনের বিষয়ে আমরা সজাগ থাকব : পানিসম্পদমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ির উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
  2. মক্কা চুক্তিতে ঢাকার যুক্ত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা জানাল ভারত
  3. নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ ১৯২৪
  4. নদীতে ভেসে আসা মরদেহ চুল ধরে টেনে তুলে কানের দুল চুরি
  5. নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭, নিখোঁজ ১৪ শতাধিক
  6. নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা : উদ্ধারকাজ স্থগিত চীনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x