Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ২৩ মার্চ ২০২৫
আপডেট: ১৩:৪৩, ২৩ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ২৩ মার্চ ২০২৫
আপডেট: ১৩:৪৩, ২৩ মার্চ ২০২৫
আরও খবর
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ, যা বলছে ভারত
ভারত-পাকিস্তান-চীনের সঙ্গে সম্পর্ক কেমন হবে, জানালেন তারেক রহমান
তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন
তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতা ব্যানার্জির অভিনন্দন
নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

‘হাসিনাবিরোধী আন্দোলনে হস্তক্ষেপ করার অবস্থানে ছিল না ভারত’

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ২৩ মার্চ ২০২৫
আপডেট: ১৩:৪৩, ২৩ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ২৩ মার্চ ২০২৫
আপডেট: ১৩:৪৩, ২৩ মার্চ ২০২৫
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ছবি: এএফপি

গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিষয়ে অবগত ছিল ভারত, তবে হস্তক্ষেপ করার মতো অবস্থানে ছিল না বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

গতকাল শনিবার (২২ মার্চ) ভারতের পররাষ্ট্র পরামর্শদাতা কমিটির বৈঠকে জয়শঙ্কর বলেন, ভারত শুধু শেখ হাসিনাকে ‘পরামর্শ’ দিতে পারত, কারণ তার ওপর পর্যাপ্ত প্রভাব খাটানোর সুযোগ ছিল না।

জয়শঙ্কর জানান, বাংলাদেশে গত বছরের ৫ আগস্ট সংঘটিত সরকার পতনের পূর্ববর্তী পরিস্থিতি সম্পর্কে ভারতসহ কয়েকটি বড় আন্তর্জাতিক পক্ষ অবগত ছিল। তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর হামলা না চালানোর জন্য সতর্ক করেছিল, নাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করার হুমকি দেওয়া হয়েছিল।

ভারতের পররাষ্ট্র পরামর্শদাতা কমিটির বৈঠকে প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, যেখানে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্ব পায়।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে সংলাপ শুরু করলেও, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ফলে দিল্লি-ঢাকার সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে।

২০২৪ সালের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনও বক্তব্য দেয়নি। তবে আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনের সাইডলাইনে তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীনের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেছে। শিগগিরই চীনে সফর করতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, যেখানে বিমান যোগাযোগসহ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে।

জয়শঙ্কর বলেন, “বাংলাদেশে বহিরাগত শক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। চীন আমাদের শত্রু নয়, তবে প্রতিযোগী।”

বৈঠকে সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) নিয়ে আলোচনায় জয়শঙ্কর বলেন, “সার্ক বন্ধ হয়নি, এটি কেবল বিরতিতে আছে,” যা ভবিষ্যতে সংস্থাটির পুনর্জীবনের ইঙ্গিত দেয়।

২০১৬ সালে উরি হামলার পর ভারতের অংশগ্রহণ বাতিল করায় পাকিস্তানে নির্ধারিত ১৯তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এরপর থেকে ভারত বিমসটেকের ওপর গুরুত্ব দিচ্ছে।

ভারত শেখ হাসিনা এস. জয়শঙ্কর আন্দোলন

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

৮ মিনিট আগে
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ, যা বলছে ভারত
০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ইশতেহার যেভাবে ‘মূল্যায়ন’ করছে ভারত 
০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপ নেতাকে নিজ গাড়িতে গুলি করে হত্যা 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যাবে আরেকটি মার্কিন রণতরী
  2. আল- আকসা চত্বরের আশেপাশে নিরাপত্তা জোরদার
  3. ক্যারিবীয় সাগরে নৌকায় মার্কিন বাহিনীর হামলা, নিহত ৩
  4. বিএনপি ও তারেক রহমানকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন
  5. নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
  6. বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত আগ্রহ কেন?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x