Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ২৯ মার্চ ২০২৫
আপডেট: ১৬:১১, ২৯ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ২৯ মার্চ ২০২৫
আপডেট: ১৬:১১, ২৯ মার্চ ২০২৫
আরও খবর
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের লোকসভার স্পিকার
ভারত-পাকিস্তান-চীনের সঙ্গে সম্পর্ক কেমন হবে, জানালেন তারেক রহমান
তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন
তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতা ব্যানার্জির অভিনন্দন
নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

একই মণ্ডপে একসঙ্গে ওই দুই নারীকে বিয়ে করলেন প্রেমিক

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ২৯ মার্চ ২০২৫
আপডেট: ১৬:১১, ২৯ মার্চ ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১০, ২৯ মার্চ ২০২৫
আপডেট: ১৬:১১, ২৯ মার্চ ২০২৫
মণ্ডপে বিয়ের সাজে দুই নারীকে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন এক পুরুষ। ছবি : এনডিটিভির ভিডিও থেকে নেওয়া

ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক বিরল বিয়ের ঘটনা ঘটেছে। সূর্যদেব নামের এক ব্যক্তি একই মণ্ডপে লাল দেবী ও ঝলকারি দেবী নামে তার দুই প্রেমিকাকে বিয়ে করেছেন।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের কোমারাম ভীম আসিফাবাদ জেলায়।

সূর্যদেব জানান, তিনি একই সঙ্গে দুই নারীর প্রেমে পড়েন। কাউকে তিনি ছাড়তে চান না। তাই তিনি একই মণ্ডপে একই অনুষ্ঠানে একসঙ্গে ওই দুই নারীকে বিয়ে করেন।

লিঙ্গাপুর মণ্ডলের গুমনুর গ্রামের বাসিন্দা সূর্যদেব একই সময়ে দুই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি দুজনকে একই সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এমনকি বিয়ের জন্য যে আমন্ত্রণপত্র ছাপা হয়েছিল, সেখানেও কনে হিসেবে লাল দেবী ও ঝলকারি দেবী উভয়ের নাম লেখা হয়েছিল।

বিয়ের একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে দুই নারী একজন পুরুষের হাত ধরে আছেন। পরিবার, স্বজন ও বন্ধুদের সামনে তারা তিনজন বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন। ভিডিওতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় ঢোলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। বর ও দুই কনের পরিবারের সম্মতিতেই এই বিয়ের আয়োজন হয়েছে বলে জানা গেছে।

সূত্র বলেছে, সূর্যদেব একই সঙ্গে দুই নারীর প্রেমে পড়ার পর তারা তিনজনে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। শুরুতে গ্রামের বয়োজ্যেষ্ঠরা এতে আপত্তি তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত তারা এগিয়ে আসেন এবং তাদের বিয়ে দিতে সহায়তা করেন।

এমন ঘটনা ভারতে অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ২০২১ সালে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় এক ব্যক্তি দুই নারীকে একই মণ্ডপে বিয়ে করেন। তিন পরিবারের সম্মতি নিয়ে উটনুর মণ্ডপে সেই বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছিল। একইভাবে ২০২২ সালে ঝাড়খণ্ড রাজ্যের লোহারদাগায় এক ব্যক্তি তার দুই প্রেমিকাকে বিয়ে করেন।

তবে এই বিয়েতে আইনি জটিলতা তৈরি হয়েছে। কারণ ভারতে হিন্দুদের জন্য বহুবিবাহ আইনত নিষিদ্ধ। সূর্যদেবের এই বিয়ে ভারতীয় আইন অনুযায়ী অবৈধ। ফলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারত বিয়ে বহুবিবাহ

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ইশতেহার যেভাবে ‘মূল্যায়ন’ করছে ভারত 
০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপ নেতাকে নিজ গাড়িতে গুলি করে হত্যা 
০৪ ফেব্রুয়ারি ২০২৬
মোবাইল কেড়ে নেওয়ায় ৯ তলা থেকে লাফ দিল তিন বোন!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩৮
  2. মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি ‘অপ্রয়োজনীয়’, চুক্তি ‘অর্জনযোগ্য’ : ইরান
  3. ইসরায়েলের সঙ্গে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা চালু করবে ভারত
  4. ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  5. ভাইরাসে আক্রান্ত হয়ে ৭২ বাঘের মৃত্যু
  6. অ্যান্ড্রুকে উত্তরাধিকার তালিকা থেকে বাদ দেওয়ার চিন্তায় ব্রিটিশ সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x