Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
কামাল পারভেজ অভি, মক্কা
১৮:২০, ০৮ এপ্রিল ২০২৫
আপডেট: ১৮:২৩, ০৮ এপ্রিল ২০২৫
কামাল পারভেজ অভি, মক্কা
১৮:২০, ০৮ এপ্রিল ২০২৫
আপডেট: ১৮:২৩, ০৮ এপ্রিল ২০২৫
আরও খবর
ভুল ও জালিয়াতি রোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা
ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক
সৌদি আরবে পৌঁছেছেন ৩৭ হাজার ৭৯২ জন বাংলাদেশি হজযাত্রী
সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ওমরাহ যাত্রীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

কামাল পারভেজ অভি, মক্কা
১৮:২০, ০৮ এপ্রিল ২০২৫
আপডেট: ১৮:২৩, ০৮ এপ্রিল ২০২৫
কামাল পারভেজ অভি, মক্কা
১৮:২০, ০৮ এপ্রিল ২০২৫
আপডেট: ১৮:২৩, ০৮ এপ্রিল ২০২৫
ওমরাহ পালন করছেন মুসল্লিরা। ছবি : এনটিভি

পবিত্র ওমরাহ পালনে যাওয়া যাত্রীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি। নির্ধারিত সময়ের মধ্যে সৌদি না ছাড়লে তাঁদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরব ত্যাগের শেষ তারিখ নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল (হিজরি জিলকদ মাসের ১ তারিখ) বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছেড়ে যেতে হবে। এ ছাড়া, ১৩ এপ্রিল (শাওয়াল ১৫) পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হজ মৌসুমের প্রস্তুতি হিসেবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। হজ পালনের জন্য জিলকদ মাসের ১ তারিখ (২৯ এপ্রিল) থেকে সৌদি কর্তৃপক্ষের প্রস্তুতি কার্যক্রম শুরু হবে। তাই এই তারিখের পর ওমরাহ যাত্রীদের অবস্থান নিয়মবিরুদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

মন্ত্রণালয় ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে কঠোরভাবে নির্দেশিকা মেনে চলার তাগিদ দিয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান ওমরাহ যাত্রীদের নির্ধারিত সময়ে দেশ ত্যাগের বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়, তাহলে তাদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা ও আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। এ ছাড়া, সময়সীমার পর সৌদি আরবে থাকলে ভিসা নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেতে হবে।

হজ সৌদি আরব ওমরাহ নির্দেশনা
২৭ এপ্রিল ২০২৫
হজযাত্রীদের জন্য অ্যাপ ‘লাব্বাইক’, উদ্বোধন কাল
১৮ এপ্রিল ২০২৫
হজযাত্রীদের সেবায় হজ ম্যানেজমেন্ট সেন্টার ও অ্যাপ চালু করছে সরকার
১০ এপ্রিল ২০২৫
হজযাত্রীদের সতর্ক করে নতুন নির্দেশনা দিল সৌদি আরব 
০৮ এপ্রিল ২০২৫
হজের খরচ কমেছে লাখ টাকা, যেতে পারবে না দশ হাজার লোক
১৮ ফেব্রুয়ারি ২০২৫
হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল
১২ ফেব্রুয়ারি ২০২৫
হজ পালনে নতুন শর্ত আরোপ সৌদি আরবের
০৭ নভেম্বর ২০২৪
বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
০২ নভেম্বর ২০২৪
মেয়েরা মাহরাম ছাড়া হজে যাবে কি?
৩০ অক্টোবর ২০২৪
হজের দুই প্যাকেজ ঘোষণা, কমেছে খরচ
০৭ অক্টোবর ২০২৪
উন্মুক্ত হতে পারে সমুদ্রপথে হজযাত্রা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার মার্কিন ভিসা আবেদনে নতুন দুই প্রশ্ন, গড়বড় হলেই বাতিল
  2. স্বর্ণের বাজারে অস্থিরতা, কমেছে গ্রাহক
  3. ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকাতে রাজা চার্লসও একমত, দাবি ট্রাম্পের
  4. ট্রাম্পের বুকে কাঁপন ধরানো ভাষণ দিলেন রাজা চার্লস
  5. পশ্চিমবঙ্গে দ্বিতীয়দফায় ভোটগ্রহণ চলছে
  6. যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ও যুদ্ধ শেষ হলে হরমুজ খুলে দেবে ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x